চট্টগ্রামে ১০ মৃত্যুর সাথে রেকর্ড শনাক্ত ৭৮৩
ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫১০ এবং উপজেলা পর্যায়ে ২৭৩ জন। একই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২১০০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭১৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৩ হাজার ৬৯৬ জন। এর মধ্যে নগরে ৪৯,২৮২ জন এবং উপজেলা পর্যায়ে ১৪,৪১৪ জন।
সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ১৭২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এন্টিজেন টেস্টে ৫১৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮৯ জনের করোনা শনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৫৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৮৮ এবং উপজেলায় ২৬৬ জন।


আপনার মতামত লিখুন