চট্টগ্রামে করোনায় মৃত্যু আরও ১৫, শনাক্ত ৯৩৩
২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৩৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫১৯ এবং উপজেলা পর্যায়ে ৪১৪ জন। একই সময়ে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৮ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৩০৫৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৩৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯০ হাজার ৫২১ জন। এর মধ্যে নগরে ৬৬,৮৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৩,৬২৭ জন।
সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪১৯ জনের নমুনা পরীক্ষায় ২০২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬০৪ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৬০৩ জনের নমুনা পরীক্ষায় ১৫৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৬৬ জনের নমুনা পরীক্ষায় ৯৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬০ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১১ জন, সাতকানিয়ায় ৩৭ জন, বাঁশখালী ১০ জন, আনোয়ারা ১৫ জন, চন্দনাইশ ১৮ জন, পটিয়া ৩ জন, বোয়ালখালী ৫৭ জন, রাঙ্গুনিয়া ৮০ জন, রাউজান ৬৯ জন, ফটিকছড়ি ১৫ জন, হাটহাজারী ৭১ জন, সীতাকুণ্ড ১৮ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬২১ এবং উপজেলায় ৪৩৮ জন।


আপনার মতামত লিখুন