সীতাকুণ্ডের বার আউলিয়ায় ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে স্ত্রীর সাথে অভিমানে মোঃ আকরাম (২৫) নামের এক ট্রাক চালক আত্মহত্যা করেছে। সোমবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন আকবর হুজুরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। আকরাম মানিকগঞ্জ জেলার চারিয়া উপজেলার করটিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের দোলন মোল্লার পুত্র।
জানা যায়, ট্রাক চালক আকরাম তিনমাস যাবত ভাড়া বাসায় স্ত্রী নিয়ে বসবাস করছেন। গত একমাস আগে মনোমালিন্য করে তার স্ত্রী বাড়িতে চলে যায়। এরপর থেকে মোবাইল ফোনে তাদের মধ্যে নিয়মিত ঝাগড়া হতো। সোমবার বিকালে ভাড়া ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি চকিদার দিয়ে ঘরের দরজা ভেঙে দেখেন আকরাম বীমের সাথে দড়ি বেঁধে ঝুলে আছে। পরে সীতাকুণ্ড মডেল থানার এসআই আশরাফ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক।
এব্যাপারে সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সে তার স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করে।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন