সীতাকুণ্ডে ৪ লক্ষ টাকার সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২০, ১:১৫ দুপুর
সীতাকুণ্ডে ৪ লক্ষ টাকার সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই গোল সেগুন কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

আজ বুধবার (২২ জানুয়ারী) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা মিরশ্বরাই থেকে কাঠ বোঝায় মিনি কভার্ড ভ্যানটি আটক করে নিয়ে আসেন ।

কাভার্ডভ্যানটিতে অনুমানিক ৪ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানায় বন কর্মকতারা।

জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই
গোল সেগুন কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (ঢাকা মেট্রো ন ১৭-৫১৫৯) একটি মিনিকভার্ড ভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যারিকেট দিয়ে আটকের চেষ্টা করেন কর্মকর্তারা। পরে কাভার্ডভ্যানটির চালক ব্যারিকেট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এক পর্যায়ে বন কর্মকর্তারা কাভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করে মিরশ্বরাই গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে মাদামবিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

এই বিষয়ে, ১৯২৭ সনের বন আইনে (২০০০) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে ২০১৪ বিভাগীয় অরন্য পরিবহন বিধি মালা ২০১১ এর ধারা দন্ড বিধি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।

Feb2
Feb2