চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৯২৮
২৪ ঘণ্টা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯২৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৬৩ এবং উপজেলা পর্যায়ে ৩৬৫ জন। একই সময়ে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৭২৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯২৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৮৯ হাজার ৫৮ জন। এর মধ্যে নগরে ৬৬,৩৭৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৩,২১৩ জন।
সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪২৫ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৯৭ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৫১৯ জনের নমুনা পরীক্ষায় ২১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২ জন, সাতকানিয়ায় ৬ জন, বাঁশখালী ১০ জন, আনোয়ারা ৭ জন, চন্দনাইশ ৫ জন, পটিয়া ৩৩ জন, বোয়ালখালী ৬০ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ৬৮ জন, ফটিকছড়ি ৩৮ জন, হাটহাজারী ৯৯ জন, সীতাকুণ্ড ৩০ জন, মিরসরাই ৪ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা হয় নি
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০৪৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬১১ এবং উপজেলায় ৪৩৩ জন।


আপনার মতামত লিখুন