সিলেটে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড একদিনে করোনায় ২১ মৃত্যু, ৫৬৭ শনাক্ত
সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। তাদের মধ্যে শুধু সিলেট জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। যা জেলাটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে সিলেট বিভাগে গত বুধবার একদিন সর্বোচ্চ ২২ জন মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৫ জনে। এছাড়াও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬৭ জন করোনায় রোগী শনাক্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে গতকাল দৈনিক শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ। যার ৩৪ দশমিক ৯৯ শতাংশ সিলেটে, সুনামগঞ্জে ১৯ দশমিক ২৭ শতাংশ, হবিগঞ্জে ২৬ দশমিক ৪৪ শতাংশ ও মৌলভীবাজারে ২৮ দশমিক ২৫ শতাংশ।


আপনার মতামত লিখুন