শোক দিবস উপলক্ষে ভাটিয়ারীতে সাবেক ছাত্রলীগ কল্যাণ ফোরামের উদ্যেগে দোয়া মাহফিল ও চাউল বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ পরিবার ও সাবেক ছাত্রলীগ কল্যাণ ফোরামের যৌথ উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এলাকার দুঃস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
১৫ আগষ্ট (রবিবার) দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। মাসব্যাপী ভাটিয়ারীর দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন কর্মসুচীর ১ম পর্যায়ে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ২০০ মানুষের মাঝে চাউল বিতরন করা হয়। পর্যায়ক্রমে মোট ৫ হাজার গরীব অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো.আবদুস সালাম, ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, সীমা গ্রুপের ব্যবস্থপনা পরিচালক পারভেজ উদ্দিন সান্টু, আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন,নুরুল ইসলাম, শামছুল আলম, মো হোসেন, সেকান্দর মির্জা কানু, দিদার, নজরুল, ইউসুফ, শাহরিয়ার চৌধুরী, মোঃ লোকমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন