অবশেষে খুলল সেন্টমার্টিন পর্যটনের দুয়ার, যাত্রা শুরু ‘বারো আউলিয়া’

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:২৯ সকাল
অবশেষে খুলল সেন্টমার্টিন পর্যটনের দুয়ার, যাত্রা শুরু ‘বারো আউলিয়া’

নানা জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ৮৩৬ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে দ্বীপটির উদ্দেশে যাত্রা শুরু করে ‘এমভি বারো আউলিয়া’।

কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়।

এদিকে, পর্যটক পরিবহনের অপেক্ষায় থাকা বাকি দুটি জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ আগামীকাল শুক্রবার থেকে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।

সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন জানায়, সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়া যায়।

অনুমোদন অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন।

Feb2
Feb2