রাজনীতির কবি জাতির জনক
১.একটি মানুষ
বাঙ্গলি জাতির তরে
সহেছেন অনেক ক্লেশ,
এমন গুণী
ত্যাগীর বাড়ি
মোদের বাংলাদেশ।
’একটি মানুষ
এ জাতির তরে আজীবন ভরে
করেছেন, সীমাহীন সংগ্রাম,
এমন ত্যাগী মানুষটিকে
মোরা দিতে পারিনি
তাঁর যথার্থ সম্মান,
সেই তো হলো
বাঙ্গালি জাতির জনক
শেখ মুজিবুর রহমান।
২.শুভ জন্ম যার
গোপালগঞ্জের
টুঙ্গিপাড়া গ্রাম,
শেখ পরিবারে জন্ম তাঁর
শৈশবে সবাই ডাকতো
খোকা বলে তাঁর নাম।
চার বোন
দুই ভাইয়ের মাঝে
তিনি ছিলেন তৃতীয়,
তিনি অবিসংবাদিত
নেতা ছিলেন এক
অনুপম অদ্বিতীয়।
যার মাতা শেখ সয়েরা খাতুন
ও পিতা’
শেখ লুৎফুর রহমান,
তাঁদের চার মেয়ে
দুই ছেলের মাঝে
খোকা আদরের সন্তান।
কে জানিতো! মধুমতি আর
বাঘিয়ার তীরের খোকা’
হবেন বাঙ্গালি জাতির দিশারি,
সেই খোকা আজ!
পৃথিবীর বুকে
হলেন পাঞ্জেরি।
যার প্রশংসা
করেছে বিশ্বের
প্রতিটি স্বাধীন দেশ।।
এমন গুণী
ত্যাগীর বাড়ি
মোদের বাংলাদেশ।।
যার অবদান বলা
শুরু করলেও
হবে না কভু শেষ।।
৩. যারা বলো আজ!
এ দেশের মাঝে
ঘাতক ছিল সে,
তবে বলো দেখি!
এই সোনার দেশটা
মোদের উপহার দিলো কে?
৪. যারা বলো আজ!
এ দেশের মাঝে
অনৈসলামিক ছিল সে,
তবে বলো দেখি!
এই ইসলািমক ফাউন্ডেশন
মোদের উপহার দিলো কে?
৫. যারা বলো আজ!
এ দেশের মাঝে
ইসলাম বিদ্বেষী ছিল সে,
তবে বলো দেখি!
বি.টি.ভি ও বেতারে
কুরআন তিলাওয়াত
ও আযান চালু করলো কে?
৬. যারা বলো আজ!
এ দেশের মাঝে
অনৈসলামিক ছিল সে,
তবে বলো দেখি!
ঈদে মিলাদুন্নবী (সা:)
শবে ক্বদর,বরাতে
সরকারি ছুটি চালু করলো কে?
৭. যারা বলো আজ!
এ দেশের মাঝে
ইসলাম বিদ্বেষী ছিল সে,
তবে বলো দেখি!
সীরাত মজলিশ
মোদের উপহার দিলো কে?
৮. যারা বলো আজ!
এ দেশের মাঝে
ইসলাম প্রেমী ছিল না সে,
তবে বলো দেখি!
এ দেশে মদ,জুয়া নিষিদ্ধ
ঘোষণা দিলো কে?
৯. যারা বলো আজ!
এ দেশের মাঝে
কিছুই করেনি সে,
তবে বলো দেখি!
রেসকোর্স ময়দান
সোহরাওয়ার্দী উদ্যান করিলো কে?
১০. যারা বলো আজ!
এ দেশের মাঝে
ইসলামী ছিল না সে,
তবে বলো দেখি!
টঙ্গী বিশ্বইজতেমার
জায়গা বরাদ্দ দিলো কে?
১১. যারা বলো আজ!
এ দেশের মাঝে
ইসলামী ছিল না সে,
তবে বলো দেখি!
কাকরাইলের মসজিদ
সম্প্রসারিলো কে?
১২. যারা বলো আজ!
এ দেশের মাঝে
ইসলামী ছিল না সে,
তবে বলো দেখি!
রাশিয়াতে প্রথম
তাবলীগ পাঠালো কে?
১৩. যারা বলো আজ!
এ দেশের মাঝে
ইসলামী ছিল না সে,
তবে বলো দেখি!
আরব-ইসরাইল যুদ্ধে
আরব বিশ্বকে সমর্থণ করে
সাধ্যের মধ্যে অনুদান দিলো কে?
১৪. যারা বলো আজ!
এ দেশের মাঝে
ইসলামী ছিল না সে,
তবে বলো দেখি!
ও.আই.সি তে যোগদান করে
মুসলিম ভ্রাতৃত্ব স্থাপণ করিলো কে?
১৫. যিনি ইসলামিক ফাউন্ডেশন
স্থাপণ করে
এ দেশের প্রতিটি পাড়া মহল্লায়
ছড়িয়েছেন ইসলামের আলো,
তোমরা না জেনে কেনো
বাঙ্গালি জাতির পিতাকে
অপবাদ দিয়ে পেলো,
প্রভু জাতির পিতার
মাযারকে করে দাও
ফিরদাউসের আলো।
যার অবদান বলা
শুরু করলেও
হবে না কভু শেষ।
এমন গুণী
ত্যাগীর বাড়ি
মোদের বাংলাদেশ।।
উৎসর্গ.
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (রহ.)’র ৪৬ তম জাতীয় শোক দিবস উপলক্ষে’।
লেখক.
মুহাম্মদ শুয়াইবুল ইসলাম সোহাগ
এম.এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন