ট্রাকের ধাক্কায় মৃত্যুশয্যায় ট্রাফিক সার্জেন্ট!
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৫:০৭ সন্ধ্যা
নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় মোটরসাইকেলে ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মো.পারভেজ (৩৪) নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২৫ আগস্ট) সকাল ৯ টার দিকে ইউসুফ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সার্জেন্ট লক্ষীপুর সদর থানার লস্করহাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহিম বলেন, ডিউটিতে যাওয়ার সময় মইজ্জ্যারটেক এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট পারভেজ আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন।
তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।
এন-কে



আপনার মতামত লিখুন