আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:১৩ বিকাল
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হচ্ছে।

এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নাওডোবা এলাকায় সংঘর্ষ ও প্রাণহানির বিষয়ে তিনি জানান, ফজরের নামাজের পর একদল লোক সেতুতে ব্যারিকেড সৃষ্টির চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ঘটনাটি তদন্তাধীন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Feb2
Feb2