হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৭:৩৯ রাত
চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. জিয়াবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ (২৮ আগস্ট) শনিবার দুপুর আড়াইটায় উপজেলার মাটির মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াবুল হোসেন ওই উপজেলার দক্ষিণ মিরের খিল এলাকার মৃত দানু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের(চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘আজ শনিবার দুপুর আড়াইটার দিকে হাটহাজারীতে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জিয়াবুল হোসেন নামের এক বৃদ্ধ। বিকাল ৪টায় চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এন-কে



আপনার মতামত লিখুন