রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবারে দূর্বিত্তের হামলা; থানায় জিডি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ৩:০৭ বিকাল
রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবারে দূর্বিত্তের হামলা; থানায় জিডি

রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরিফে হামলা চালিয়েছে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে এক দল দূর্বিত্তের হামলায় দরবারের বেশকিছু স্থাপনায় ক্ষতিগ্রস্থ হয়েছে।

বুধবার ০১ সেপ্টেম্বর, দুপুরে এই হামলার ঘটনা ঘটে। রাহাতিয়া দরবার শরিফের পক্ষ থেকে জানান, রাহাতিয়া দরবার শরীফের জমি সংক্রান্ত বিষয় নিয়ে পাশের গ্রামের তালুকদার বাড়ির সাথে বিগত ১২ বছর যাবত বিরোধ চলে আসছে, এরপর প্রশাসনের মাধ্যমে বিরোধ নিস্পত্তি হয়। রাঙ্গুনিয়া মডেল থানার মাধ্যমে জমি পরিমাপ করে দরবারের জায়গা বুঝিয়ে দেয়া হয়।

কিন্তু বুধবার রাহাতিয়া দরবারের নিজস্ব জায়গায় সংস্কারের কাজ চলাকালিন হঠাৎ ৯নং ওয়ার্ড কাউন্সিলর  ও তার লোকজন এসে  দরবারের কর্মরত শ্রমীকদের ভয়ভীতি দেখিয়ে তাদের কিল ঘুশি থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়ে দরবারের স্থাপনায় গুঁড়িয়ে দেয়। এবং পুনরায় কাজে না আসার জন্য নিষেধ করেন।

এই বিষয়ে জানতে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুব মিল্কি জানান, রাহাতিয়া দরবারের হামলার ঘটনায় দরবারের পক্ষ থেকে একটি  অভিযোগ করা হয়েছে এই অভিযোগে প্রেক্ষিতে এলাকার লোকজন সহ গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসে মিমাংস করা হচ্ছে বলে জানান,,,

এন-কে

Feb2
Feb2