চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৫৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬৮ জনে। একইসাথে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৩ জন। ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮০১ জনে।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় মৃত্যু ২, শনাক্ত ১০৬
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৩০ জন এবং উপজেলার ২৩ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এন-কে


আপনার মতামত লিখুন