খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজ বাংলাদেশ-ভারত ফাইনাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ১২:১০ অপরাহ্ণ
আজ বাংলাদেশ-ভারত ফাইনাল

ভারত সফরের আগে নানা নাটকীয়তার অবসানের পর এবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও অপেক্ষা করছে রোমাঞ্চ। ১-১’এ সমতায় থাকা বাংলাদেশ ও স্বাগতিক ভারত মরিয়া শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়া।

এর আগে দু’দল কখনোই আন্তর্জাতিক টি২০’তে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি।

আগেরগুলোতে ছিল টি২০ বিশ্বকাপ, এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি। শক্তি ও অভিজ্ঞতায় ভারত এগিয়ে থাকলেও দুই দেশের মধ্যকার সর্বপ্রথম টি২০ সিরিজ নিজেদের করে নিতে চাইবে টাইগাররা।

রোববারের বিগ ম্যাচকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড। দিল্লীতে প্রথম টি২০’তে পিচ স্পিনারদের সাহায্য করলেও রাজকোটে দ্বিতীয় টি২০ ম্যাচের পিচ ছিল ব্যাটসম্যানদের স্বর্গ। শেষ ম্যাচে আবারও স্পিনাররাই পার্থক্য গড়ে দিতে পারেন। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও থাকছে মন্থর গতির পিচ। আর তাই এই ম্যাচেও ‘মহাগুরুত্বপূর্ণ’ হতে যাচ্ছে টস।

প্রথম ম্যাচে পিচের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে পরের ম্যাচে পর্যাপ্ত রান না করতে পারায় হেরে যায় বাংলাদেশ। ভারতের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে চড়ে সমতা আনে স্বাগতিকরা।

শেষ ম্যাচে একটি পরিবর্তনের আভাস ভারতের। দুই ম্যাচে ৮১ রান দেওয়া পেসার খলিল আহমেদকে থাকতে হচ্ছে সাইডবেঞ্চে। তার জায়গায় খেলার জোর সম্ভাবনা আরেক পেসার শার্দুল ঠাকুরের।

বাংলাদেশ দলেও আসতে পারে পরিবর্তন। আগের দুই ম্যাচে মূল স্পিনার ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। দুই ম্যাচে চার উইকেট নিয়ে ছড়িয়েছেন আলোও। তার সঙ্গী হতে পারেন দুই বাঁহাতি স্পিনার আরাফাত সানী ও তাইজুল ইসলামের একজন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শফিউল ইসলাম।

সম্ভাব্য একাদশ-

ভারতঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশব পান্ত (উইকেট-রক্ষক), শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুযবেন্দ্র চাহাল

বাংলাদেশঃ লিটন দাস, মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম/আরাফাত সানী, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…