আবুধাবীর আল ফাইয়া দেশীয় ওয়াইট স্কাই জিটিসি’র যাত্রা শুরু
বিভিন্ন রকমের স্টীল, সেন্ডুয়েইচ বোর্ড ও নির্মাণ সামগ্রীর বিপুল সমাহার এবং এসব সামগ্রী পরিবহনের সুযোগ সুবিধা নিয়ে আমিরাতের রাজধানী আবুধাবির অন্যতম ব্যবসায়ী মোছাফ্ফার জাফর স্টীলের স্বত্বাধিকারী মোহাম্মদ জাফর আহমদ তাঁর নতুন ব্যবসায়ী প্রতিস্ঠান ওয়াইট স্কাই জিটিসি (জেনারেল ট্রান্সপোর্ট এন্ড কন্ট্রাক্টিং) এর যাত্রা শুরু করলেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবীর আল ফাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করলেন।
এ সময়ে প্রতিস্টানটির নতুন পরিচালক ইন্জিনিয়ার মোহাম্মদ জাবের, পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন, পরিচালক জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাশেম, ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস, ব্যবসায়ী কার্তিক বাবু, ইন্জিনিয়ার মোহাম্মদ দিদার, মোহাম্মদ করিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্ভোধনকালে প্রতিষ্টানটির স্বত্তাধিকারী মোহাম্মদ জাফর আহমদ সকলের কাছে দোয়া ও সহয়োগিতা চেয়ে তাঁর প্রতিষ্টানে স্টীল, স্যান্ডডুয়েস ও নির্মাণ সামগ্রী সুলভে সরবরাহ করা হবে বলে জানান। উল্লেখ্য যে, আল ফাইয়াতে বিশাল এলাকা জুড়ে চালু হওয়া এ প্রতিস্ঠানে নানা ধরনের স্যান্ডুয়েচ বোর্ড ও স্টীল প্লেইট নির্মাণ করা হবে।উদ্বোধন পূর্ববর্তী সময়ে খতমে কোরান খতমে গাউছিয়া এবং উদ্ভোধন পরবর্তীতে সমস্ত বূর্জুগানে দ্বীন ও মুসলমানদের ইছালে ছওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আবুধাবীর বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলের মোনাজাতে দেশ, জাতি, প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন