খুঁজুন
, ,

নারী শিক্ষায় বাধা অনৈসলামিক, ইমরান খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 22 September, 2021, 9:56 am
নারী শিক্ষায় বাধা অনৈসলামিক, ইমরান খান

আফগানিস্তানে তালেবানের নারী শিক্ষায় বাধা দেয়ার বিষয়টিকে অনৈসলামিক বলে জানিয়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নতুন তালেবান সরকারের এখন বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি প্রয়োজন। সেক্ষেত্রে পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে হলে তালেবানকে কিছু শর্ত মানতে হবে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইমরান খান।

বিবিসির এই সাক্ষাৎকারে প্রথমেই তালেবান নেতাদের প্রতি অংশগ্রহণ ভিত্তিক সরকার গড়া এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পাকিস্তানের নিরাপত্তায় হুমকি হতে পারে এমন সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেয়া যাবে না বলেও তালেবান নেতাদের সতর্ক করেন।

গত সপ্তাহে আফগানিস্তানের তালেবান শিক্ষা মন্ত্রণালয় শুধুমাত্র ছেলেদের জন্য মাধ্যমিক স্কুল চালুর ঘোষণা দিয়েছে এবং পুরুষ শিক্ষকদের কাজে যোগ দিতে বলেছে।

মাধ্যমিকের নারী শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরতে পারবে এবিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি তারা। এবিষয়ে ইমরান খান বলেন, মেয়েরাও খুব শিগগিরই স্কুলে ফিরতে পারবে বলে বিশ্বাস করছেন তিন্।
বিবিসি’র এই সাক্ষাৎকারে ইমরান বলেন “ক্ষমতায় আসার পর তালেবান যেসব কথা বলেছে তা উৎসাহব্যঞ্জক। আমি মনে করি তারা মেয়েদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেবে।”

এছাড়া বলেন, “নারীদের শিক্ষিত হতে না দেওয়ার ধারণাটি ইসলামিক নয়। ধর্মের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই,” বলেন তিনি।

তালেবান যোদ্ধারা গত ১৫ অগাস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেই ১৯৯০ এর দশকের কট্টর তালেবান শাসন ফিরে আসার আশঙ্কা দেখা দেয়। কারণ ১৯৯৬-২০০১ সালের তালেবান শাসনামলে নারী ও মেয়েদের স্কুলে পড়া নিষিদ্ধ ছিল।

তালেবান নেতরা অবশ্য এবার ক্ষমতায় আসার পরই বলেছিলেন, গতবারের মতো শাসনামলে তারা ফিরে যাবেন না; নারীদের অধিকারকেও সম্মান দেখানো হবে।

তবে এই উদার মনোভাবে প্রভাব খুব একটা দেখা যায়নি তাদের কাজে। বিশেষ করে গত সপ্তাহে আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়ার ঘোষণা না আসায় আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়ে তালেবান।

এঅবস্থায় তালেবানের এক মুখপাত্র বলেছেন, “যত শিগগিরই সম্ভব মেয়েরা স্কুলে ফিরবে।” তবে তাদের কী ধরনের শিক্ষা দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে, তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে কিনা এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ইমরান খান।

তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠন করতে না পারলে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এন-কে

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।