হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বার সহ আটক একজন
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ অক্টোবর, ২০২১, ১২:৪৮ দুপুর
৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম।যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা। শনিবার (৯ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানটি আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি অবতরণ করে।এরপর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেন।



আপনার মতামত লিখুন