খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার উদ্দেশ্য রাজনৈতিক: তথ্যমন্ত্রী
বিএনপি খালেদা জিয়ার অসুস্থতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে বিদেশ পাঠিয়ে দিতে চায় রাজনৈতিক উদ্দেশে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, খালেদা জিয়া সেখানে গিয়ে রাজনীতি করতে পারেন, যেটি করছে তারেক রহমান।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা বেগম খালেদা জিয়ার জন্য প্রদর্শন করেছেন, সেটি তারা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। এখন ভাবতে হবে প্রধানমন্ত্রী যে প্রশাসনিক আদেশে আইনি ক্ষমতায় খালেদা জিয়াকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন সেটি পুনর্বিবেচনা করা হবে কি না। তাকে আবার কারাগারে পাঠানো প্রয়োজন কি না সেটি ভাবতে হবে।
এর আগে শুক্রবার দুপুর ১টায় একদিনের সফরে কক্সবাজারে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের নেতারা।
এন-কে



আপনার মতামত লিখুন