বাঁশবাড়িয়ায় ৪র্থ বারেরমতো মেম্বার নির্বাচিত হলেন কোহিনূর বেগম
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদে (সংরক্ষিত) আসনের ৭,৮,৯ নং ওয়ার্ডে ৪র্থ বারের মতো মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন কোহিনুর বেগম।
কোহিনুর প্রথম ২০০৩ সালে ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর থেকে তিনি টানা তৃতীয়বার সংরক্ষিত আসনে মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ৪র্থ বারের মতো আবারো তিনি নির্বাচিত হলেন।
গত ১১ নভেম্বর নির্বাচনে ওই ইউনিয়নের বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র ও বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্র দুটি স্থগিত করা হয়। ব্যালট পেপার ছিনতাই ও পাল্টাপাল্টি ধাওয়া ও ব্যালট ছিনতাই করে জোরপূর্বক সিল মারাসহ নানা অভিযোগে কেন্দ্র দুটি স্থগিত করা হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) স্থগিত হওয়া দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মাইক প্রতীকে কোহিনুর বেগম পেয়েছেন ২হাজার ২শত ৪০ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী লিলু আক্তার কলম প্রতীকে পেয়েছেন ১২ শত ১৭ ভোট। ১০২৩ ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হন।
উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের আমিন ম্যানেজারের বাড়ির মাহবুবুর রহমানের স্ত্রী কোহিনুর বেগম বলেন, মানুষের ভালোবাসায় আমি ৪র্থ বারের মতো মেম্বার নির্বাচিত হয়েছি। আমি বরাবরের মতো আমার তিন ওয়ার্ডের জনগনের সেবায় কাজ করে যাবো।
তিনি বাঁশবাড়িয়া জনগণ এবং নব নির্বাচিত চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন