খুঁজুন
, ,

পেঁয়াজ ছাড়া রান্না করার উপায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 16 November, 2019, 11:06 am
পেঁয়াজ ছাড়া রান্না করার উপায়

বাংলাদেশে এখন ২২০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁজে বাজার এখন অস্থির। ইতিমধ্যে সরকার পেঁয়াজের দাম কমার আশ্বাস দিলেও তার সুফল মেলেনি।

প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। তাই এখন অনেকেই রান্নায় পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছেন।

তবে এখন প্রশ্ন হলো- পেঁয়াজ যদি চাল-ডালের মতো অত্যাবশ্যকীয় খাবার না হয়, তবে পেঁয়াজ বাদ দিয়ে কি প্রতিদিনের রান্না চলে না?

পেঁয়াজের প্রতি গৃহিণী আর রসনাবিলাসীদের এত পক্ষপাতিত্বের কারণ তার বিশেষ স্বাদ এবং গ্রেভি বা ঝোল তৈরিতে পেঁয়াজের বিশেষত্ব।

এ ছাড়া কাঁচামাংস কিংবা মাছের মধ্যে পেঁয়াজের রস ঢুকে তার স্বাদকে আরও বাড়িয়ে দেয় বলেই পেঁয়াজের এত কদর।

তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, বাঙালি রান্নায় সাধারণত যে উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয়, তাতে পেঁয়াজের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

পেঁয়াজের ঝাঁঝে আমজনতার ‘চোখে জল’। তাহলে উপায়? পেঁয়াজ ছাড়া রান্নাও যে মজা লাগে না! চলুন, আজ আমরা এমন কিছু টিপস পড়ি, কিভাবে নিত্যদিনের সব রান্না অল্প পেঁয়াজ দিয়ে সেরে ফেলা যায়।

আসুন জেনে নেই রান্নায় পেঁয়াজের বিকল্প কী হতে পারে-

১) আমরা অনেকেই সবজি/ভাজি/ডাল ইত্যাদি রান্না করার সময় অনেকটা পেঁয়াজ দিয়ে দিই। মনে করি এতে খাবারের স্বাদ বাড়ছে। ভুল ধারণা! বড় এক বাটি সবজি রান্নার জন্য একটি পেঁয়াজ ব্যবহার করলেই যথেষ্ট, স্বাদের কোন হেরফের হবে না। তেল গরম হলে কাঁচা মরিচের ফালি ও অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিন, নেড়েচেড়ে গন্ধ ছড়ালে সবজি দিয়ে দিন এবং আপনার রেগুলার রেসিপি অনুযায়ী ভাজি করুন। দেখবেন, কত্ত মজা হয়েছে।

২) অনেকেই ডাল রান্নার শুরুতে অনেকটা পেঁয়াজ একবারে দিয়ে দেন, আবার পরে পেঁয়াজ দিয়ে বাগার দেন। শুরুতে পেঁয়াজ দিলে তাতে ডালের স্বাদ কিন্তু মোটেও বাড়ে না। বরং এটা ডাল দ্রুত নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও আগের স্বাদ থাকে না। ডালে পেঁয়াজ খেতে চাইলে কেবল বাগারে পেঁয়াজ দেয়াটাই যথেষ্ট। এমনকি, পেঁয়াজ ছাড়া কেবল রসুন ও মরিচ দিয়ে বাগার দিলেও ডাল সুস্বাদু হবে।

৩) কাটা পেঁয়াজ দিয়ে রান্না করার বদলে বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না অভ্যাস করুন। এতে অল্প পেঁয়াজেই সুন্দর তরকারি হবে।

৪) ঘন, থকথকে ঝোল খাওয়ার অভ্যাস ত্যাগ করে পাতলা ঝোলের তরকারি খেতে পারলে সবচাইতে ভালো। সেটা স্বাস্থ্যের জন্যও ভালো। আর ঘন ঝোল খেতে চাইলে পেঁয়াজ দিয়েই যে খেতে হবে, সেটা কিন্তু নয়। আপনি আলু সেদ্ধ করে মিহি করে চটকেও ব্যবহার করতে পারেন ঝোল ঘন করতে। এমনকি ভুনা তরকারিতেও দিতে পারেন। কেউ বুঝতেই পারবে না!

৫)বিভিন্ন ভর্তায়, ডিম ভাজিতে পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়। এক্ষেত্রে মোটা মোটা করে না কেটে চিকন করে কুচি করুন। পেঁয়াজ অনেক কম লাগবে।

৬) পিঁয়াজু , ডিম ভাজি ইত্যাদি তৈরিতে পেঁয়াজের বদলে ব্যবহার করতে পারেন মুলা বা পেঁপে। হ্যাঁ, চিকণ করে মুলা বা পেঁপে ঝুরি করে, পানিতে ভালো করে ধুয়ে চিপে নিলেই ব্যবহারের জন্য একদম তৈরি। পেঁয়াজ তো কম লাগবেই, সাথে দারুণ সুস্বাদু হবে পেঁয়াজু কিংবা ডিম ভাজি।

৭) মুরগীর ঝোল তৈরিতে বেশি পেঁয়াজ পছন্দ করেন? পেঁপে দিয়ে মুরগীর তরকারি রান্না করুন, বেশি পেঁয়াজ ছাড়াই সুন্দর ঝোল হবে।

৮) দেশী পেঁয়াজের বদলে লাল স্প্যানিশ অনিয়ন ব্যবহার করুন, এতে খোসা ও অন্যান্য অংশের আবর্জনা কম হবে, দামে সাশ্রয় হবে। দেশী পেঁয়াজের ফেলনা অংশ অনেক বেশি, অন্য দিকে লাল পেঁয়াজের পাতলা খোসা ফেলে দিলে প্রায় পুরোটাই ব্যবহার যোগ্য।

৯) পেঁয়াজ ব্যবহার না করে রসুনের ব্যবহারের দিকে একটু জোর দিতে হবে। গরম তেলে রসুন ও শুকনা মরিচের ফোঁড়ন দারুণ সুবাস তৈরি করে। ডাল কিংবা বিভিন্ন ধরনের ভাজি এভাবেই তৈরি করা যাবে।

১০) পেঁয়াজের বদলে স্প্রিং অনিয়ন কিংবা পেঁয়াজ কলি রান্নায় ব্যবহার করলে তরকারিতে পেঁয়াজের স্বাদ ও গন্ধ পাওয়া যাবে।

১১) সয়াবিন তেলে রান্না না করে অলিভ অয়েল ব্যবহারকরতে পারেন। এই তেল খাবারে স্বাদ বাড়াবে।

১২) পেঁয়াজের বদলে বেল পেপার কিংবা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম খাবারের স্বাদ বাড়াবে। ভাজি, মাছ বা মাংসের ঝোলে ক্যাপসিকামের ঝাঁঝালো স্বাদ ও গন্ধ কিন্তু দারুণ।

১৩) মাংস কিংবা মাছের ঝোল ঘন করতে পেঁয়াজের বদলে পরিমাণমতো পেঁপে বাটা ব্যবহার করতে পারেন। এতে মাছ-মাংসের আঁশটে গন্ধ দূর হবে ও ঝোলও ঘন হবে।

১৪) রান্নায় টমেটো বাটার ব্যবহার খুব সহজেই যেকোন খাবারকে সুস্বাদু করে তুলবে। যেকোন ধরনের খাবার রান্নাতেই টমেটো মানিয়ে যায়।

Feb2
Feb2

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:25 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।