খুঁজুন
, ,

হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ দাঁত ব্যাথা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 12 December, 2022, 4:50 pm
হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ দাঁত ব্যাথা

হার্ট অ্যাটার্কের সাধারণ লক্ষণ দাঁত ব্যাথা

বিশ্বে প্রতিবছর প্রায় ৯ মিলিয়ন মানুষের মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। কমবয়সীদের মধ্যেও এখন বাড়ছে হার্টের সমস্যা। হার্ট অ্যাটাকের বিভিন্ন লক্ষণের মধ্যে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অন্যতম। তবে এর সঙ্গে গ্যাস্ট্রিক এমনকি দাঁতের ব্যথার মতো সাধারণ লক্ষণও হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে। যা বেশিরভাগ মানুষই অবহেলা করেন।

হার্ট অ্যাটাকের মতো হৃদরোগেরও অন্যতম এক লক্ষণ হতে পারে এটি। যা অনেক মাস আগে দেখা দেয়। তাই নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে ও কুসুম গরম পানি দিয়ে গার্গল করলে মুখের স্বাস্থ্য ঠিক রাখা যায়।

এ বিষয়ে মেথোডিস্ট রিচার্ডসন মেডিকেল সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, এমডি এনহান নুগুয়েন বলেছেন, হার্ট অ্যাটাকের কম পরিচিত লক্ষণও আছে, যা হার্ট অ্যাটাক কিংবা হৃদরোগের ইঙ্গিত দেয়। তেমনই একটি কম পরিচিত হার্ট অ্যাটাকের লক্ষণ হলো দাঁত বা চোয়ালে ব্যথা। হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ যেমন- বুকে প্রচণ্ড ব্যথা, শ্বাসকষ্ট কিংবা অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি সম্পর্কে কমবেশি সবার ধারণা আছে।

ডা. নগুয়েনের মতে, কিছু মানুষ হার্ট অ্যাটাকের আগে দাঁতে ব্যথা বা চোয়ালে ব্যথা অনুভব করেন। আসলে হার্টের সমস্যার কারণে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর কারণেই ঘটে।

নোংরা দাঁত বা মাড়ির ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটানোর মাধ্যমে রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে হার্টের ভালভেরও ক্ষতি হতে পারে। তাই দাঁতের সমস্যাকে কখনো অবহেলা করা উচিত নয়।

এ বিষয়ে ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. ভারলক্ষ্মী জানান, অনেক গবেষণায় ওরাল হেলথ ও হৃদরোগের মধ্যে গভীর সম্পর্ক দেখা গেছে। নোংরা দাঁত ও মাড়ি ফুলে গেলে হার্টের শিরা বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে।

২৪ঘণ্টা/জেআর

Feb2
Feb2

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 18 July, 2026, 8:33 pm
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী যারা

ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা ‘৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) নয়াদিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৪ সালে ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অবদান রাখা সেরা অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নাম প্রকাশ করে।

এবার সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে জিতেছেন প্রবীণ মালয়ালম তারকা মামুট্টি ও বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ইয়ামি গৌতম।

চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বে ১১ সদস্যের জুরি বোর্ড বিভিন্ন ভাষার চলচ্চিত্র থেকে বিচার-বিশ্লেষণ করে বিজয়ীদের তালিকা চূড়ান্ত করেছে। হরর ঘরানার মালয়ালম সিনেমা ‘ব্রহ্মযুগম’-এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মামুট্টি এবং স্পোর্টস ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার জন্য কার্তিক আরিয়ান যৌথভাবে সেরা অভিনেতার গৌরব অর্জন করেন। এটি কার্তিক আরিয়ান ও ইয়ামি গৌতমের ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি ইয়ামি অভিনীত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সম্মাননাও লাভ করেছে।

ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাটাগরির মধ্যে ‘ভক্ষক’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সঞ্জয় মিশ্র সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন। ‘অমরন’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রাজকুমার পেরিয়াসামি। এ ছাড়া ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ সিনেমার মাধ্যমে সেরা নবাগত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা ও নির্মাতা রণদীপ হুদা।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)- ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সার্টিফাইড বা অনুমোদিত চলচ্চিত্রগুলো এবারের পুরস্কারের জন্য বিবেচিত করেছে। ফিচার ও নন-ফিচার মিলিয়ে মোট ৪৩টি শাখায় এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রতি বছরের মতো এবারও ভারতের এই রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা চলচ্চিত্র অঙ্গনসহ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 18 July, 2026, 8:21 pm
‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেছে মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম ফাউন্ডেশন। আজ শনিবার (১৮ জুলাই) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা সহজ হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঈন উদ্দীন হাসান বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমরা ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সামর্থ্য অনুযায়ী এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, ঢাকা মহানগরী শিল্পাঞ্চল থানা জামায়াতের আমির কলিম উল্লাহ, সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সহ-সভাপতি আবু সৈয়দ, কাঞ্চনা ইউনিয়ন জামায়াত নেতা নজরুল ইসলাম, শাহাদাত হোসাইন, কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 18 July, 2026, 7:54 pm
জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার এদেশের জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের প্রকৃত মালিক হিসেবে তাদের স্বীকৃতি দিতে চায়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পৃথিবীব্যাপী বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।

আজ শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক আয়োজিত চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কড়া বার্তা দিয়ে বলেন, আপনাদের জনগণের সেবক হতে হবে। সরকারের উন্নয়ন কাজ করতে হলে বসে থাকার সুযোগ নেই, প্রতিটি মুহূর্তকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আগামী পাঁচ বছরে আমরা বাংলাদেশের দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে চাই। বিশেষ করে চট্টগ্রামে যেভাবে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, তা একদিন ইতিহাস হয়ে থাকবে। যেখানে দেশের স্বার্থ জড়িত, সেখানে কারো সাথে কোনো আপোষ করা হবে না।

এ সময় তিনি চট্টগ্রামের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জোর দিয়ে বলেন, পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে হলে নদী-নালা এবং খাল-বিলের পানির চলাচল যেকোনো মূল্যে সচল রাখতে হবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গুমানমর্দ্দন ইউনিয়নে ত্রাণ বিতরণ ও পূর্ববর্তী সরকারের সমালোচনা:
এর আগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আগের সরকার ভোটের রাজনীতি না করে খুন, গুমের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। তারা জেল, জুলুম ও নির্যাতন চালিয়ে দেশের প্রশাসন ও বিচার বিভাগকে স্থবির ও অকেজো করে দিয়েছিল।

তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে ২১৪টি আসনে জয়লাভ করে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেয়েছে। এটি সম্পূর্ণ জনগণের সরকার। এ দেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রত্যেকের আয় বাড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করাই আমাদের মূল লক্ষ্য।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।ৃ