সাবেক জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৪:২১ বিকাল
সাবেক জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এক পত্র মারফত জেনারেল আজিজকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরায় জেনারেল আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশ হয়।

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০২১ সালের ২৪ জুন অবসরে যান। ২০১৮ সালের ১৮ জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান।

তিনি সেনাপ্রধান হওয়ার আগে সেনাবাহিনী সদর দফতরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জেনারেল অধিনায়ক) ছিলেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত। আজিজ আহমেদ কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সীমান্ত ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক ও বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি যৌথ উদ্যোগ।

এন-কে

 

Feb2
Feb2