সিআরবি ডাবল মার্ডারের আসামিসহ আটক ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ১:৪৪ দুপুর
সিআরবি ডাবল মার্ডারের আসামিসহ আটক ৫

কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে পাঁচ দাগী আসামিকে।

শনিবার (১৬ নভেম্বর) ভোরে নগরীর রানীর দিঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আলোচিত সিআরবি ডাবল মার্ডার মামলার আসামি ও তালিকাভূক্ত কিশোর গ্যাং লিডার ফরিদ, তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ২০ মামলার আসামি আলাউদ্দিন, তালিকাভুক্ত ছিনতাইকারী ও মাদক বিক্রেতা ইয়াকুব, মাদক ব্যবসায়ী শিমুল এবং অস্ত্র ব্যবসায়ী মামুন।

তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও বিদেশি পিস্তলের যন্ত্রাংশ জব্দ করা হয়।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

Feb2
Feb2