খুঁজুন
, ,

বাংলাদেশের বড় পরাজয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 16 November, 2019, 4:03 pm
বাংলাদেশের বড় পরাজয়

প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন মুশফিকুর রহিম। সতীর্থদের যাওয়া-আসার মিছিলের মধ্যে করেন ৪৩ রান। দ্বিতীয় ইনিংসেও রোবটের মতো লড়লেন তিনি। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সংগ্রামী ফিফটিও তুলে নিলেন মিস্টার ডিপেন্ডেবল।

তবে যোগ্য সঙ্গী পেলেন না মুশি। পেলেন যথার্থ সমর্থনও। ফলাফল যা হওয়ার তাই হলো। অনুমিতভাবেই ইন্দোর টেস্ট হেরে গেল বাংলাদেশ। মাত্র তিন দিনে ইনিংস ও -রানে হেরে দুই ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে গেল তারা। আগামী ২২ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হবেন টাইগাররা।

দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৪৯৩ রানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এতেই ৩৪৩ রানের লিড নেয় তারা। ফলে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেন।

তবে আশা দেখাতে পারেননি তারা। নড়বড়ে ব্যাটিংয়ে দ্রুত সাজঘরে ফেরেন দুই ওপেনার। দিনের সূচনালগ্নে উমেশ যাদবের স্ট্যাম্পের বল ক্রস ব্যাটে খেলে সোজা বোল্ড হয়ে ফেরেন ইমরুল। সেই রেশ না কাটতেই ইশান্ত শর্মার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সাদমান। তার আউটের দৃশ্যটিও একইরকম। ভীষণ দৃষ্টিকটুও বটে।

ওয়ানডাউনে নেমে আস্থার প্রতিদান দিতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। যদিও প্রথমে তাতে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রিভিউ নিলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন তিনি। এতে চাপে পড়েন সফরকারীরা।

সেই পরিস্থিতিতে প্রতিরোধ গড়তে ব্যর্থ হন মোহাম্মদ মিঠুন। শামিকে স্কয়ার লেগে খেলতে গিয়ে আগারওয়ালকে ক্যাচ দিয়ে ফেরেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। তাতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর ধারাবাহিক বিরতিতে প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও লড়াইয়ের চেষ্টা করেন তিনি। তবে হঠাৎ শামির অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে ফেরেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

টপঅর্ডার-মিডলঅর্ডারের ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে এলে-গেলেও একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। ধ্বংস্তূপের মধ্যে লিটন দাসকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন তিনি। কিছুক্ষণ সতীর্থের কাছ থেকে ভালোই সমর্থন পান মিস্টার ডিপেন্ডেবল। তবে আচমকা থেমে যান লিটন। রবিচন্দ্রন অশ্বিনের কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন তিনি। এতে ভাঙে ৬৩ রানের প্রতিরোধমূলক জুটি।

তারপর মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। সহযোদ্ধার কাছ থেকে যথার্থ সমর্থনও পান। পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে সংগ্রামী ২০তম ফিফটি তুলে নেন তিনি। এর সঙ্গে বাংলাদেশ সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে যান মুুশি। এতদিন ভারতের বিপক্ষে সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ রান ছিল অ্যাশের। ১১ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৪২.৮৮ গড়ে ৩৮৬ রান করেন তিনি। এদিন ব্যক্তিগত ৮ রান করেই তাকে ছাড়িয়ে যান টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এর আগে যাচ্ছেতাই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হন টাইগাররা। পরে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি এবং আজিঙ্কা রাহানের ৮৬ রানের অনবদ্য হাফসেঞ্চুরিতে ৪৯৩ রানের পাহাড় গড়ে ভারত।

Feb2
Feb2

দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 July, 2026, 10:49 pm
দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম শহর ও হাটহাজারীতে গুরুত্বপূর্ণ কয়েকটি জনকল্যাণমুখী কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এইব্যস্ত সূচি শেষে আজই তিনি ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার (কেবিনেট) গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রসমাজ, প্রকৌশলী, শিক্ষক ও সাধারণ জনগণকে দেশের মানুষের কল্যাণে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের নিবেদিত করার উদাত্ত আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চুয়েটে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের মেধার এক অনন্য অংশে নিজেদের যুক্ত করেছেন। জীবনের এই নতুন অধ্যায়কে অর্থবহ করতে গভীর অধ্যবসায় ও গবেষণামুখী দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রকৌশলীদের সুনামের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও কানাডাসহ উন্নত দেশের গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স এবং স্যামসাং-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা দক্ষতার সাথে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের চিত্র তুলে ধরে ব্যারিস্টার মীর হেলাল জানান, বর্তমানে দেশের ভূমি সেবার সিংহভাগ কার্যক্রমই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় এসেছে। ‘ভূমি অ্যাপ’-এর সাহায্যে নাগরিকরা ঘরে বসেই ভূমি উন্নয়ন কর, নামজারি ও ই-পর্চা সেবা পাচ্ছেন এবং মাঠপর্যায়ের তদারকিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ ব্যবহৃত হচ্ছে। তিনি অভিমত ব্যক্ত করেন যে, ভূমি মন্ত্রণালয়ের সমস্ত ডিজিটাল সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বাংলাদেশি প্রকৌশলীদের শ্রমে তৈরি এবং অত্যন্ত সাশ্রয়ী খরচে প্রস্তুতকৃত একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবক স্বয়ং চুয়েটেরই একজন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক মানুষের মেধা ও উজ্জ্বল ভবিষ্যৎকে চিরতরে স্তব্ধ করে দেয়। তাই সমস্ত প্রতিকূলতা জয় করে আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

এর পর চট্টগ্রাম নূরানী তালিমুল কোরআন বোর্ডের উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি বলেন, একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠনে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দিনের অপর কর্মসূচি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ফার্ম-বেজড ক্যাম্পাসে জিয়াউর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি’র উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উল্লেখযোগ্য অংশ ও দূরদর্শী রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপের কথা স্মরণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবন, স্বনির্ভর বাংলাদেশ গঠন, খাল খনন কর্মসূচি এবং সবুজ বিপ্লবের মাধ্যমে তিনি এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে সূচনা করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে তাঁর দেখানো গণমুখী ও উৎপাদনমুখী রাজনীতিকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

এরপর প্রতিমন্ত্রী হাটহাজারী ফতেয়াবাদ-রামদাশহাট-মদুনাঘাট সড়ক মেরামতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), হাটহাজারীর বাস্তবায়নে এই সড়কটি এই অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের এই মেলবন্ধনকে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা ও মূল দর্শন অনুযায়ী—‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা, মেধার মূল্যায়ন করা এবং তৃণমূলের মানুষের দোরগোড়ায় আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া।’ রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ প্রযুক্তিনির্ভর, স্বনির্ভর ও জ্ঞানভিত্তিক একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে একাত্ম হয়ে আমাদের তরুণদের মেধা, নতুন প্রযুক্তি এবং টেকসই অবকাঠামোগত উন্নয়নকে কাজে লাগাতে হবে। তবেই আমরা একটি স্বৈরাচারমুক্ত, বৈষম্যহীন এবং স্বাবলম্বী বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।”

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী এবং সর্বস্তরের জনগণকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এবং আজ অপরাহ্নেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই : মীর হেলাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 July, 2026, 6:51 pm
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি। এমনকি স্বল্প ব্যয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবকও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুলাই) চুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, চুয়েটে ভর্তি হওয়ার মাধ্যমে তারা দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বিশেষ অংশে পরিণত হয়েছেন। এই যাত্রাকে সফল করতে কঠোর অধ্যবসায়, গবেষণার মনোভাব এবং আত্মোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে কাজ করছেন। গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স ও স্যামসাংয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে তারা দক্ষতার পরিচয় দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বর্তমান শিক্ষার্থীরাও একদিন একইভাবে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল কার্যক্রমের কথা তুলে ধরে মীর হেলাল বলেন, বর্তমানে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, ই-পর্চাসহ অধিকাংশ ভূমিসেবা ‘ভূমি অ্যাপ’-এর মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে। পাশাপাশি ‘ভূমি দৃষ্টি’ নামে জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর একটি অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের সরকারি কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্য-ব্যর্থতা, আনন্দ-বেদনা থাকবে। তবে কোনো পরিস্থিতিতেই মাদকের আশ্রয় নেওয়া যাবে না। মাদক কখনো সমস্যার সমাধান নয়; এটি মেধা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ধ্বংস করে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিকূলতা মোকাবিলার আহ্বান জানান।

‘বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 July, 2026, 6:34 pm
‘বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান

গত বছরের রোজার ঈদে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’। ঢালিউডে নতুন ইতিহাস রচনা করে ছবিটি। দেশ-বিদেশে বিপুল সাফল্য পায়। নির্মাতাদের দাবি অনুসারে, ছবিটি ৭৫ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল। আর ছবিতে শাকিব খানের লুক-অভিনয়ও ছিল আলোচনার তুঙ্গে।

‘বরবাদ’-এর আকাশচুম্বী সাফল্যের পর ইন্ডাস্ট্রি ও দর্শক সবার অপেক্ষা, ফের কবে হৃদয়ের ছবিতে শাকিব অভিনয় করবেন। এবার সেই খবরই দিলেন তারা। শাকিব ও হৃদয় দুজনেই যৌথভাবে জানালেন, ফিরছেন তারা।

আজ বিকেলে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন শাকিব। সেখানে তার সঙ্গে বসে রয়েছেন হৃদয়, ও প্রযোজক শাহরিন সুলতানা সুমি। ছবির ক্যাপশনে ‘রাজকুমার’ লিখেছেন, “বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।”

এই পোস্টের পরই দর্শকের মধ্যে বিপুল উত্তেজনা দেখা যাচ্ছে। মন্তব্যের ঘরে হাজারো কমেন্ট। উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, হৃদয়ের গল্পে নতুন রূপে শাকিবকে দেখার অপেক্ষায় তারা।

এদিকে প্রযোজক সুমি জানালেন, কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হবে। এরপর শুরু হবে শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি।

‘বরবাদ’-এ শাকিবের নায়িকা ইধিকা পাল। তাদের রসায়ন দারুণ পছন্দ করেছিল দর্শক। নতুন ছবিতেও তিনি থাকবেন কিপ্রসঙ্গত, ‘বরবাদ’-এর পর সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ বানিয়েছেন হৃদয়। এছাড়া ‘বিদায়’ নামে আরো একটি ছবির শুটিংও সম্পন্ন করে রেখেছেন এই নির্মাতা। সেখানে রয়েছেন বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি।