ফটিকছড়িতে সদ্ধর্মধ্বজ শ্রদ্ধালংকার মহাথেরো জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
ফটিকছড়ি প্রতিনিধিঃ বৃহত্তর ফটিকছড়ি অঞ্চলের আঞ্চলিক সংঘপ্রধান, অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক “সদ্ধর্মদধ্বজ” উপাধিতে ভূষিত আবাল্য ব্রহ্মচারী, নানুপুর গৌতম বিহার ও পালি কলেজের অধ্যক্ষ বিহার ও পালি কলেজের অধ্যক্ষ প্রয়াণগত ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরো মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার নানুপুর ইউপি’র গৌতম বিহার সংলগ্ন মাঠে নানান বৌদ্ধ ধর্মীয় অনুষ্টানের আয়োজন হয়।
এতে বাংলাদেশের সর্বোচ্চ বৌদ্ব ধর্মীয় গুরু মহামান্য ১৩তম সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুল হাসান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান বাবু সুপ্ত ভূষণ বড়ুয়া, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, নানুপুর ইউপির চেয়ারম্যান শফিউল আজম প্রমুখ।

এতে বক্তারা বলেন, শ্রদ্ধালংকার মহাথের একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। দেশে আন্তধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আজীবন কাজ করেছেন। তিনি ছিলেন বিনয় ও প্রজ্ঞার স্তম্ভ স্বরূপ। দেশে-বিদেশে সংঘসমাজ ও গৃহীসমাজের ঐক্য, সংহতি, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় তিনি ধর্মবাণীর মাধ্যমে উপদেশ দিয়েছেন। মহাকারুণিক তথাগত বুদ্ধের অমিয় মৈত্রী বাণী ও চতুরার্য সত্যের নির্মোহ ধারক-বাহক হিসেবে বৌদ্ধ তথা জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।


আপনার মতামত লিখুন