ফটিকছড়িতে ডাকাতি মামলার আসামী বন্দুক নাসির গ্রেপ্তার
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে নাছির উদ্দীন প্রকাশ বন্ধুক নাসির (৩৮) নামের ডাকাতি মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ফেব্রুয়ারী বিকাল ৪টায় ফটিকছড়ি থানা পুলিশ পৌরসভার ধুরুং আমান বাজারের নিজ বাড়ী হতে নাসিরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন প্রকাশ বন্দুক নাসির ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ড ধুরুং আমান বাজার মৃত আবুল খায়েরের পুত্র।
ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আকতার জানান, গ্রেপ্তারকৃর আসামী জিজ্ঞাসাবাদে ফটিকছড়ি থানা এলাকায় বিভিন্ন তারিখ ও সময়ে পূর্বে ঘটে যাওয়া ৫টি ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এছাড়াও তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা তদন্তনাধীন আছে। আইনী প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন