খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ১০:২২ পূর্বাহ্ণ
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়

নিউজিল্যান্ডে গিয়ে উপমহাদশের দলের জন্য জয় তুলে নেওয়া রীতিমত স্বপ্ন। বাংলাদেশ সেই স্বপ্নকেই স্পর্শ করল মাউন্ট মঙ্গানুইয়ে। টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টাইগাররা গড়েছে ইতিহাস। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মুমিনুল হকের দল।

১৭ রানের লিড নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা নিউজিল্যান্ড লিডকে ৩৯ রানে নিয়ে যেতেই অলআউট হয়ে যায়। প্রথম ৫ উইকেটের ৪টিই শিকার করেছিলেন যিনি, সেই এবাদত হোসেন ইনিংসে শিকার করেন ৬ উইকেট। প্রায় ৯ বছর পর কোনো বাংলাদেশি পেসারের ৫ উইকেটের শিকারের এই কীর্তি (যা একইসাথে নিউজিল্যান্ডে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং) গড়ে দেয় ঐতিহাসিক জয়ের রাস্তা।

ইঞ্জুরির কারণে ছিলেন না মাহমুদুল হাসান জয়, তাই নিয়মিত ওপেনার সাদমান ইসলামের সাথে ওপেনিংয়ে নামতে হয় নাজমুল হোসেন শান্তকে। ৪০ রানের মামুলী লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ হারায় দুই ওপেনারকেই। তবে অধিনায়ক মুমিনুল হকের সাবধানী ব্যাটিংয়ে প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

৪৪ বলে ১৩ রান করে অপরাজিত মুমিনুলের সাথে জয়ের সাক্ষী ছিলেন মুশফিকুর রহিম, যিনি ৭ বলের মোকাবেলায় ৫ রান করেন। মুশফিকের ব্যাট থেকেই আসে জয়সূচক রান। ১৬.৫ ওভারে নির্ধারিত ৪০ রান ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়। টেস্টে এবারই প্রথম নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ। র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে ঘরের বাইরে প্রথম জয়ও এটি। এছাড়া নিজেদের ৬১ টেস্টের মধ্যে বিদেশের মাটিতে প্রথম জয়।

বাংলাদেশের কাছে এই ম্যাচ হেরে সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে কিউইরা। এতে ভাঙার পথে নিজেদের মাটিতে তাদের টানা ৮ সিরিজ জয়ের রেকর্ড। নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের টানা ১৭ জয়ের রেকর্ড ভেঙে প্রথম দল হিসেবে জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৩২৮/১০ (১০৮.১ ওভার)
কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১
শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২

বাংলাদেশ ১ম ইনিংস : ৪৫৮/১০ (১৭৬.২ ওভার)
মুমিনুল ৮৮, লিটন ৮৬, জয় ৭৮, শান্ত ৬৪, মিরাজ ৪৭, ইয়াসির ২৬, সাদমান ২২, মুশফিক ১২;
বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, ওয়াগনার ৪০-৯-১০১-৩, সাউদি ৩৮-৪-১১৪-২

নিউজিল্যান্ড ২য় ইনিংস : ১৬৯/১০ (৭৩.৪ ওভার)
ইয়ং ৬৯, টেলর ৪০, রাচিন ১৬, ল্যাথাম ১৪
এবাদত ২১-৬-৪৬-৬, তাসকিন ১৪-৩-৩৬-৩

বাংলাদেশ ২য় ইনিংস : ৪০/২ (১৬.৫ ওভার)
শান্ত ১৭, মুমিনুল ১৩*, মুশফিক ৫*, সাদমান ৩
জেমিসন ১২/১, সাউদি ২১/১

ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…