শিপইয়ার্ডে জাহাজ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ১১:৩৯ সকাল
শিপইয়ার্ডে জাহাজ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

সীতাকুণ্ডের মাদামবিবির হাট এস এল শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় জাহাজ থেকে নিচে পড়ে লোহার পাতের সাথে মাথায় গুরতর আঘাত পেয়ে রণবিক্রম ত্রিপুরা (২৭) নামের নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকালে এস এল শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। রণবিক্রম খাগড়াছড়ির পানছড়ি থানার খর্গপাড়ার ধরেন্দ্র ত্রিপুরা ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান ,মাদামবিবির হাট এস এল শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় জাহাজ থেকে নিচে পড়ে লোহার পাতের সাথে মাথায় গুরতর আহত হন রণবিক্রম। এই অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এন-কে

Feb2
Feb2