চট্টগ্রামে নতুন ৫৩০ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৩৩২ জন এবং উপজেলা পর্যায়ে ১৯৮ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ১২.৮৪। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।
সোমবার (৭ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, গতকাল রবিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৪১২৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২৩ হাজার ৫৭৬ জন। এর মধ্যে নগরে ৮৯ হাজার ৯৯২ জন এবং উপজেলা পর্যায়ে ৩৩ হাজার ৫৮৪ জন।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮১ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ৫২১ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ২০৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৪৫২ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৬১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ২২৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথকেয়ারে ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ এবং ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২১ জন, সাতকানিয়ায় ২৬ জন, বাঁশখালী ১১ জন, আনোয়ারা ৯ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়া ১৫ জন, বোয়ালখালী ৩৪ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৫ জন, রাউজান ১৬ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ১৭ জন, সীতাকুণ্ড ৭ জন, মিরসরাই ২৩ জন এবং সন্দ্বীপে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৫ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।


আপনার মতামত লিখুন