অফিসে কাজের চাপেও রিল্যাক্স থাকবেন যেভাবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫৪ দুপুর
অফিসে কাজের চাপেও রিল্যাক্স থাকবেন যেভাবে

যারা অফিস করেন, তাদের জীবনের রুটিন থাকে ছকেবাঁধা ঘড়ির মতো। ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে রেডি হয়ে ট্রেন, বাসে চেপে অফিসে পৌঁছানো যেন যুদ্ধজয়ের মতো।

অফিসে পৌঁছেও নেই কোনো শান্তি। একটা কাজ শেষ হচ্ছে তো আরেকটা কাজ শুরু। অফিসের কাজের চাপে অনেকেই করতে পারেন না ব্যক্তিগত জীবনের ব্যালান্স। যেহেতু জীবনের বেশির ভাগ সময়ই আপনাকে অফিসে কাটাতে হয়, তাই কাজের এই প্রেশার কীভাবে সামলাবেন, তা অবশ্যই আপনার জেনে রাখা ভালো। এ জন্য যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে–

১) অফিসে টানা কাজের প্রেশার সামলাতে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হলো ঘুম। এ ক্ষেত্রে দিনে অন্তত সাত ঘণ্টা ঘুম চাই। এর থেকে বেশি ঘুমালে ক্ষতি নেই। তবে কম ঘুমালেই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

২) ঘুমের পরই যে জিনিসটি আপনার ওপর বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম তা হলো, পুষ্টিকর খাবার। তাই নিয়মিত এমন সব খাবার বেছে নিন, যা খেলে আপনার শরীর সুস্থ থাকবে। এ জন্য আপনার ডায়েট লিস্টে পুষ্টিকর খাবারের সঙ্গে রাখতে পারেন মৌসুমি ফলমূল আর রঙিন শাকসবজি।

৩) অফিসের কাজ অফিসেই বিদায় জানিয়ে আসুন। এটি যেন ব্যক্তিগত পরিসরে আঘাত আনতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। দিনের শেষে আপনার পরিবারের জন্য অবশ্যই সময় বের করবেন। এতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।

৪) কাজ নিয়ে ঘেঁটে থাকবেন না; বরং কাজের একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করুন। সেই লিস্টের মাধ্যমে দেখুন কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে। তবেই আপনি ভালো থাকতে পারবেন।

৫) বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, গান মস্তিষ্কের স্ট্রেস হরমোন নিঃসরণে বাধা দিতে পারে। তাই কাজের শেষে গান শুনুন। দেখবেন হালকা লাগছে।

৬) এ ছাড়া রিল্যাক্স ফিল করতে প্রতিদিন করতে পারেন মেডিটেশন আর যোগব্যায়ামের অভ্যাস। এটি মন সতেজ আর ফুরফুরে রাখতে অনেক বেশি কার্যকর।

এন-কে

Feb2
Feb2