মুসলিম সাংবাদিকের পাশে দাড়িয়ে রোনালদোর প্রতিবাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৩:০৭ বিকাল
মুসলিম সাংবাদিকের পাশে দাড়িয়ে রোনালদোর প্রতিবাদ

আবারও এক ফিলিস্তিন সাংবাদিকের পাশে দাড়িয়ে ইনস্টাগ্রামে ইহুদী বিরোধী পোস্ট দিয়েছেন সিআর সেভেন খ্যাত জুভেন্টাসের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোর ইহুদী বিরোধী মনোভাবের কথা পুরো বিশ্বের সামনেই পরিষ্কার। জনপ্রিয় একজন খেলোয়াড় সব সময় ইহুদী বিরোধী মনোভাব পোষন করে এবং সেটা সুযোগ পেলে প্রয়োগও করে এটা ইসরায়েলের জন্য বিশাল একটি নেতিবাচক ঘটনাই।

শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভ কর্মসূচি প্রচারের সময় ইসরায়েলের সেনাদের গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে এক ফিলিস্তিনি সাংবাদিক।

এই ঘটনার পর ক্রিস্টিয়ানো রোনালদো সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায় রোনালদোর বাম চোখে ব্যান্ডেজ করা। অর্থাৎ এক চোখ হারিয়েছেন তিনি এমনটাই বুঝিয়েছেন।

Feb2
Feb2