আগুনে পুড়লো জামালখান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১২:২৩ দুপুর
আগুনে পুড়লো জামালখান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে নগরীর মোমিন রোডে অবস্থিত জামালখান ওয়ার্ড কার্যালয় ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে কাউন্সিলর কার্যালয়ে চতুর্থ তলায় কিছু পুরাতন কাগজপত্র ও ডিজিটাল সেন্টারের একটি কম্পিউটার পুড়ে গেছে। ওই কক্ষে মশা মারার তেল ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তদন্ত সাপেক্ষে আগুন কিভাবে লেগেছে তা জানা যাবে বলেও জানান তিনি।

এন-কে

Feb2
Feb2