খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপী বলে চরম ব্যর্থ ব্যাটসম্যানরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ৩:৪৭ অপরাহ্ণ
গোলাপী বলে চরম ব্যর্থ ব্যাটসম্যানরা

ঐতিহাসিক ইডেন টেস্টে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টস জিতে ব্যাট করতে নেমে টাইগাররা প্রথম ইনিংসেই পড়েছে ব্যাটিং বিপর্যয়ে।

প্রথম সেশনের ২১.৪ ওভারে ৭৩ রান জড়ো করতেই মুমিনুল হকের নেতৃত্বাধীন দল হারিয়েছে ৬ উইকেট।

ভারতের অভিজ্ঞ পেসাররা নতুন গোলাপি বলের গতি ও সুইংকে কাজে লাগিয়ে নাজেহাল করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের।

ইমরুল কায়েসকে নিয়ে আরেক ওপেনার সাদমান ইসলাম ভালো শুরুর ইঙ্গিত দিলেও ইমরুল প্রথম ব্যাটসম্যান হিসেবে ফেরেন সাজঘরে। ১৫ বলে ৪ রান করা ইমরুল ইশান্ত শর্মার বলে বোল্ড হন। একটি রিভিউ নিয়ে বেঁচে গেলেও দ্বিতীয় চেষ্টায় রক্ষা পাননি।

সুবিধা করতে পারেননি অধিনায়ক মুমিনুলও। তার মত মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম শূন্য রানে সাজঘরে ফেরেন। ভারতের পেস আক্রমণের সামনে স্পেশালিষ্ট ব্যাটসম্যানরা মোকাবেলা করেছেন যথাক্রমে ৭, ২ ও ৪ বল!

পেসাররা কতটা দাপট দেখাচ্ছেন, তা এ থেকে সহজেই অনুমান করে নেওয়া যেতে পারে। সেই দাপটকে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন সাদমান। তবে দুঃসাহসের বলী হয়ে তাকেও ফিরতে হয় সাজঘরে। সাজঘরে ফেরার আগে ৫২ বলে করেছেন ২৯, চারই হাঁকিয়েছেন পাঁচটি।

৩৮ রানে পঞ্চম উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ রিয়াদকেও হারায় দল। ২১ বলে ৬ রান করা রিয়াদ ফিরলে লিটন দাস দেখেশুনে খেলে যান। তবে মোহাম্মদ শামির বল হেলমেটে আঘাত করায় অস্বস্তি বোধ করছিলেন। লাঞ্চের আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ২৪ রান করে, মোকাবেলা করেছেন ২৭ বল। নাইম হাসান শূন্য রান নিয়ে অপরাজিত রয়েছেন।

ভারতের পক্ষে উমেশ যাদবই বেশি কার্যকরী ভূমিকা রেখেছেন। তিনি একাই শিকার করেছেন তিনটি উইকেট। এছাড়া ইশান্ত শর্মা দুটি ও মোহাম্মদ শামি একটি উইকেট শিকার করেছেন।

নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টকে সামনে রেখে ইডেনে দুই দলের সমর্থকদের ভিড়। তবে প্রথম সেশনে ভারতের একচ্ছত্র আধিপত্য হতাশ করেছে গোটা বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিনের প্রথম সেশন শেষে)

টস: বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস- ৭৩/৬ (২১.৪ ওভার)
সাদমান ২৯, লিটন ২৪ (রিটায়ার্ড হার্ট), রিয়াদ ৬, ইমরুল ৪
উমেশ ২৯/৩, ইশান্ত ১১/২, শামি ১৮/১

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…