সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সেমিনারে বক্তারা ‘সড়কে শৃংখলা ফেরাতে চাই সম্মিলিত উদ্যোগ’
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্দ্যোগে ‘সড়কে শৃংখলা ফেরাতে চাই সম্মিলিত উদ্যোগ’ শীর্ষক সেমিনার ১২ মার্চ শনিবার, সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার ডা: শেখ শফিউল আজম, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
২০২১ সালে সংগঠিত দূর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে মূল প্রবন্ধে বলা হয় এ সময় সারা দেশে সড়ক দূর্ঘটনা হয়েছে প্রায় ৬২১৩ টি। এতে ৮৫১৬ জন নিহত হয়েছেন ও ৯৭৫১ আহত হয়েছেন।সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ১২ টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সেমিনারে উপস্থিত আলোচকবৃন্দ প্রস্তাবনার উপর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সড়কে দূর্ঘটনা প্রতিরোধ ও সড়কে যান চলাচল সুশৃঙ্খল করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মানুষকে সচেতন করে তোলার উপরও গুরুত্বারোপ এবং সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেমিনার উদ্যাপন পরিষদের আহ্বায়ক লায়ন সাইফুল ইসলাম ভূইঁয়া রাসেল, সদস্য সচিব লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, সহ সভাপতি মো: সেলিম, সহ-সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, ইউসুফ খান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, এড. প্রতাপ পাল, আজীবন সদস্য ইকবাল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল পটিয়া উপজেলার সভাপতি মোজাম্মেল হোসেন রাজধন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির গবেষক এড. রফিকুল আহসান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উত্তর জেলার সভাপতি আরফান উল্লাহ চৌধুরী আপেল, অরূপ বড়–য়া, সালমা বেগম, পারুল আক্তার, শেখ শিরিনুর নিশি, মোর্শেদ আলম, শাহ্ আলম, মঞ্জুরুল আলম, এন.এন.জাকারিয়া, আশিক আরেফিন। পবিত্র কোরআন তেলোয়াত করেন মিজানুর রহমান বাপ্পী।


আপনার মতামত লিখুন