পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়
চেনা প্রতিপক্ষ পাকিস্তানকে পেয়ে বিশ্বকাপে জয়ের স্বপ্ন আগেই বুনেছিলেন বাংলাদেশের মেয়েরা। সে স্বপ্ন আজ সোমবার পূর্ণতা পেল নিউজিল্যান্ডের হ্যামিল্টনে। প্রথম দুই হারের ধাক্কা সামলে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ নারী দল। সেটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে।
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে, পাকিস্তানকে পেয়ে ঠিকই জ্বলে উঠল লাল-সবুজের দল। তুলে নিল বিশ্বকাপে নিজেদের প্রথম জয়।
হ্যামিল্টনের ব্যাটিং সহায়ক উইকেটে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এটাই ওয়ানডেতে বাংলাদেশের সর্বাধিক দলীয় রান। এ রানের জবাব দিতে নেমে ওপেনার সিদরা আমিনের সেঞ্চুরির পরও ২২৫ রানে থামে পাকিস্তান।
এন-কে


আপনার মতামত লিখুন