খুঁজুন
, ,

দুর্দান্ত জয়ে তিনে বার্সেলোনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 14 March, 2022, 11:35 am
দুর্দান্ত জয়ে তিনে বার্সেলোনা

হতাশা পেছনে ফেলে ওসাসুনার বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। দারুণ এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে উঠল জাভি হার্নান্দেজের দল।

রোববার রাতে কাম্প নউয়ের ম্যাচটি ৪-০ গোলে জিতে বার্সেলোনা। জোড়া গোল করেছেন ফেররান তরেস, একটি করে পিয়েরে-এমেরিক অবামেয়াং ও রিকি পুস।

পুরো ম্যাচে আলো ছড়ান উসমান দেম্বেলে। ফরাসি ফরোয়ার্ডের নামের পাশে অ্যাসিস্ট দুটি। ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রাখে বার্সা, গোলমুখে করে ২৪টি শট। যার ৯টি ছিল লক্ষ্যে। আর ওসাসুনার চার শটের তিনটি লক্ষ্যে ছিল।

আক্রমণাত্মক ফুটবলে প্রথমার্ধে ১৩ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বার্সেলোনা। গোলের সূচনা চতুর্দশ মিনিটে। ডি-বক্সে গাভিকে ওসাসুনার ডিফেন্ডার নাচো ভিদাল ফেলে দিলে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ফেরান তোরেস।

এর ছয় মিনিট পরের দ্বিতীয় গোল করেন ফেরান। ওসমান দেম্বেলে বক্সের ভেতরে বাড়ান দারুণ এক থ্রু বল। প্রতিপক্ষ গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান ফেরান।

ম্যাচের ২৭তম মিনিটে তৃতীয় গোলটিও পেয়ে যায় বার্সেলোনা। এবারও অবদান রাখেন দেম্বেলে। ডান দিক থেকে ফরাসি ফরোয়ার্ডের দারুণ পাসে ছুটে গিয়ে কাছ থেকে বল জালে পাঠান অবামেয়াং।

জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেওয়া অবামেয়াংয়ের লা লিগায় ছয় ম্যাচে গোল হলো পাঁচটি। দলটির কোনো খেলোয়াড়ের দ্বিতীয় দ্রুততম পাঁচ গোলের কীর্তি এটি। ২০০৪ সালে সামুয়েল এতো ও ২০০৯ সালে জ্লাতান ইব্রাহিমোভিচ পাঁচ ম্যাচে করেছিলেন পাঁচ গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলও খেতে বসেছিল বার্সা, কিন্তু দারুণ সেভ করেন গোলরক্ষক টের স্টেগান।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান অবামেয়াং। দেম্বেলের ক্রসে ডি-বক্সে প্রথম স্পর্শে ভলি লক্ষ্যে রাখতে পারেননি গ্যাবনের এই ফরোয়ার্ড।

৭৫তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন বদলি নামা রিকি পুস। দেম্বেলের পাসে বক্সের বাইরে থেকে পুসের প্রথম শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। তার ও দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে লক্ষ্যভেদ করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার।

ফের গোল উৎসবে ফিরল বার্সেলোনা। দারুণ এই জয়ে বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে গ্যালাতাসেরর বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস পাবে জাভির শিষ্যরা।

২৭ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫১। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে অ্যাথলেটিকো মাদ্রিদ। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া।

আর ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

এন-কে

Feb2

টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 11:21 pm
টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, খেলছেন এবারও। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।

টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 10:32 pm
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 5:53 pm
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।