খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ হাতুড়ি দিয়ে করাচির পিচ পেটালেন প্যাট কামিন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১:৩৪ অপরাহ্ণ
হঠাৎ হাতুড়ি দিয়ে করাচির পিচ পেটালেন প্যাট কামিন্স

করাচির পিচ নিয়ে মধুর সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে পাহাড়সম রান তুলেও শান্তিতে নেই। অসিদের রানের পাহাড় টপকাতে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে দাঁতভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান অধিনায়কের লড়াই ছাপিয়ে আলোচনায় অসি অধিনায়ক প্যাট কামিন্স।

খেলা চলাকালীন হঠাৎ করে হাতুড়ি নিয়ে করাচির পিচে ক্রমাগত পেটালেন প্যাট কামিন্স। এমন দৃশ্য চোখে পড়লে ক্রিকেটপ্রেমীদের অবাক হওয়াই স্বাভাবিক। পুরো ঘটনাটা খুলে বলা যাক।

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে করাচি স্টেডিয়ামের বাইশগজে প্যাট কামিন্সকে দেখা যায় হাতুড়ি হাতে। তাঁকে পিচের উপর ক্রমাগত হাতুড়ি চালাতে দেখে পাকিস্থান অধিনায়ক বাবর মাঠকর্মীদের ডাক দেন। অবশ্য কামিন্সের কাজে বাধা সৃষ্টি করা উদ্দেশ্য ছিল না স্বাগতিক অধিনায়কের। সম্ভবত কামিন্সের বদলে মাঠকর্মীদের করার আহ্বানই জানিয়েছিলেন তিনি।

আসলে টেস্টের চতুর্থ দিনে বোলিং ক্রিজে সমস্যা দেখা দেওয়ায় তা ঠিক করার জন্যই আম্পায়ারের নজরদারিতে পিচে হাতুড়ি চালাচ্ছিলেন কামিন্স। পিসিবি আবার সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভিডিওর ক্যাপশনে হাতুড়ি হাতে কামিন্সকে ‘থর’ হিসেবে আখ্যা দেয় পিসিবি।

পিসিবির সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়া ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরাও ‘থর’ হিসেবে আখ্যা পাওয়া কামিন্সকে নিয়ে মজা লুটছেন।

করাচি টেস্টের প্রথম তিন দিন ছিল চরম ম্যাড়ম্যাড়ে। যেখানে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানি বোলারদের প্রায় ২১২ ওভার বোলিং করিয়েছে অসিরা। স্বাগতিকদের ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত করে শেষ পর্যন্ত ইনিংস ছেড়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের লিড মিলিয়ে পাকিস্তানকে মোট ৫০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে কামিন্সের দল।

গতকাল মঙ্গলবার চতুর্থ দিন এ বিশাল রানের লক্ষ্য নিয়ে পাকিস্তান যখন ব্যাটিংয়ে নামে, তখন তাদের নিয়ে আশা ছিল কম মানুষেরই। কারণ কার্যত এ রান টপকানো অসম্ভব। এমনকি প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে অলআউট হওয়া পাকিস্তানের পক্ষে ড্র করাও এক রকমের অসম্ভবের মতো ছিল। কিন্তু, সে অসম্ভবকে কিছুটা হলেও সম্ভব করার আভাস দিচ্ছে পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম। তাঁর সঙ্গে ব্যাটিংয়ে দৃঢ়তা দেখান আবদুল্লাহ শফিকও। বাবরের ব্যাটে রোমাঞ্চ জাগছে করাচিতে।

এন-কে

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।