অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নামছে লাল-সবুজরা। অপরদিকে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে তিনটি পরিবর্তন।
চলতি সিরিজের প্রথম ওয়ানডে জয়ের মধ্য দিয়ে ২০ বছরের আক্ষেপ ঘুচেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সব মিলিয়ে ২০তম ম্যাচ খেলতে নেমে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে টিম টাইগার্স।
তবে এমন ম্যাচের আগে একটা দুঃসহ স্মৃতি উঁকি দিচ্ছে বারবার৷ দ্বিতীয় ওয়ানডের মাঠ ওয়ান্ডারার্সে এর আগে একবারই খেলতে নেমেছিল বাংলাদেশ। ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। খর্বশক্তির দল কেনিয়ার বিপক্ষে সেবার লজ্জার হার হেরেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে কেনিয়া বাংলাদেশকে টার্গেট দিয়েছিল ২১৮ রানের। তবে মাত্র ১৮৫ রানেই সেদিন থামতে হয়েছিল খালেদ মাহমুদের দলকে। ওয়ান্ডারার্সে এরপর আরও দুটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, দুটিতেই হেরেছে। আজ কি পারবে সেই লজ্জা ঢাকতে?
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জনেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, শামসি।
এন-কে


আপনার মতামত লিখুন