খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপর্যয় সামাল দিয়েই ফিরলেন রিয়াদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৪:৫৭ অপরাহ্ণ
বিপর্যয় সামাল দিয়েই ফিরলেন রিয়াদ

ইতিহাস গড়ার হাতছানিতে ব্যাটিংয়ে নেমেই পিঙ্ক প্রোটিয়াদের বোলিং তোপের মুখে শুরুতেই ৫ ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। দলীয় মাত্র ৩৪ রানেই অর্ধেকটা খুইয়ে বসা বিপর্যস্ত দলকে টেনে তোলার কাজ করেন আফিফ-রিয়াদ। তবে আফিফের সঙ্গে জুটিতে ৬০ রান যোগ করেই সাজঘরে ফেরেন রিয়াদ। যাতে ৯৪ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে রোববার সকালে জোহানেসবার্গের ওয়ানডারার্সে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম দুটি ওভার দেখেশুনে কাটালেও ইনিংসের তৃতীয় ওভারে লুঙ্গি এনগিডির করা দ্বিতীয় বলটি তামিমের গ্লাভসে লেগে উঠে যায় উপরে, শর্ট কভারে দাঁড়িয়ে সহজেই তা তালুবন্দী করেন কেশভ মহারাজ। ফলে মাত্র ১ রানেই সাজঘরে ফিরে যেতে হয়েছে এই বাঁহাতি ওপেনারকে।

সেইসঙ্গে নিজের ৩৩তম জন্মদিনটি রাঙিয়ে রাখতে পারলেন না তামিম। আউট হওয়ার আগে মাত্র ১ রান করতে পেরেছেন টাইগার অধিনায়ক। এরপর ছয়টি বল খেলেও কোনো রান যোগ করার আগেই কাগিসো রাবাদার প্রথম শিকার হন সাকিব আল হাসান। যার ফলে সাকিব-তামিমের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

লুঙ্গি এনগিদির করা আগের ওভারে এক বাউন্ডারিসহ ৮ রান নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল টাইগাররা। কিন্তু সেই মিশনে সফরকারীদের এগোতে দিলেন না প্রোটিয়া তারকা পেসার কাগিসো রাবাদা। তার করা পরের ওভারেই সাজঘরের পথ ধরতে হয়েছে আগের ম্যাচের ফিফটি ম্যান লিটন দাসকে। ২১ বলে ১৫ রান করে ফেরেন তিনি।

রাবাদার ভেতরে ঢোকা বাউন্সারে ধরা পড়েন টাইগার ওপেনার। হালকা সুইং করে ভেতরে ঢুকছিল সেই ডেলিভারিটি। বলের লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেও বাঁচতে পারেননি লিটন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে।

একই ওভারে সাজঘরে ফিরতে পারতেন পাঁচ নম্বরে নামা ইয়াসির আলীও। স্লিপে দাঁড়িয়ে তার সহজ ক্যাচ ফেলে দেন জানেমান মালান। তবে পরের ওভারে এসেই তাকে নিজের তৃতীয় শিকার বানান রাবাদা। মহারাজের হাতে ক্যাচ দেয়ার আগে এই ফিফটিম্যানের ব্যাট থেকে আসে ১৪ বলে মাত্র ২ রান।

অবশ্য এর আগেই মুশফিককে সাজঘরে ফেরান আরেক পেসার ওয়েন পারনেল। বাঁহাতি এই পেসারের লেগ বিফোরের শিকার হন ১২ রান করা মুশফিক। আর এরইসঙ্গে মাত্র ৩৪ রানেই ইনিংসের অর্ধেকটা খুইয়ে বসে বাংলাদেশ।

এ অবস্থায় তরুণ আফিফকে নিয়ে খাঁদের কিনার থেকে দলকে টেনে তোলার কাজ করে যাচ্ছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেটে দুজনে যোগও করেন ৬০টি মূল্যবান রান। তবে এরপরই ঘটে ছন্দ পতন। নিজের স্পিন ভেল্কিতে রিয়াদকে শর্ট লেগে ক্যাচ দিতে বাধ্য করেন তাবরাইজ শামসি। স্বাগতিক দলকে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি এই স্পিনার।

যার ফলে ৯৪ রানের মাথায় পতন ঘটে বাংলাদেশের ষষ্ঠ উইকেটের। ৩টি চারের মারে ২৫ রান করে ফেরেন ৪৪ বল খেলা মাহমুদউল্লাহ। আর আফিফের সঙ্গে ক্রিজে যোগ দেন মেহেদী মিরাজ। এসেই অবশ্য শামসিকে করেন বাউন্ডারি ছাড়া। যাতে একশ পার হয় বাংলাদেশের স্কোর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩৩ ওভারে ৬ উইকেটে ১১০ রান। আফিফ হোসাইন ৪২ রানে এবং মেহেদী মিরাজ ৬ রানে ক্রিজে আছেন। এ অবস্থা থেকে তারা দলকে কতদূর টেনে নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

এন-কে

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।