চট্টগ্রামে করোনায় শনাক্ত ২
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২, ১১:৫১ সকাল
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরও ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ।
আজ ২১ মার্চ, সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে আটটি ল্যাবে ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত দুজনই নগরীর বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগরীর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৯২ হাজার ৭৯৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৯ জন।
এন-কে



আপনার মতামত লিখুন