নাকের দুপাশে চশমার দাগ তুলে ফেলবেন যেভাবে
প্রয়োজন হোক কিংবা ফ্যাশন–আজকাল অনেকেই ব্যবহার করছেন চশমা। চশমা পরার যেমন সুবিধা রয়েছে, তেমনি রয়েছে এর অসুবিধাও। দীর্ঘক্ষণ চশমা পরে থাকার কারণে আপনার নাকের দুপাশে যদি কালো দাগের অস্তিত্ব লক্ষ করেন, তবে আজকের আয়োজন আপনার জন্য।
দীর্ঘক্ষণ চশমা পরে থাকায় ত্বকের ওপর কালো যে দাগের সৃষ্টি হয়, তা মুখের সৌন্দর্য অনেকটাই মলিন করে তোলে। এ সমস্যার সমাধান করতে বাড়িতেই নিতে পারেন ঘরোয়া কিছু উদ্যোগ।
অনেক দিন ধরে চশমা পরলে নাকের দুপাশে দাগ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাড়তি যত্ন না নিলে ওই অংশের ত্বক ধীরে ধীরে রুক্ষ ও শক্ত হয়ে ওঠে। আপনার চশমার ফ্রেম যদি মেটালিক হয়, তবে এ থেকে ত্বকে দাগ পড়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই মেটালিকের পরিবর্তে প্লাস্টিকের চশমার ফ্রেম নির্বাচন করুন।
প্লাস্টিকের ফ্রেমে ত্বকের ওপর হালকা দাগ পড়তে দেখা যায়। আর এ দাগ দূর করতে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ত্বকের ওপর চশমার দাগ ম্লান করে দেয়। তাই সপ্তাহে দুদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই স্থানে ১০ মিনিট ম্যাসাজ করুন অ্যালোভেরার জেল। এরপর মুখ ধুয়ে লাগিয়ে নিন অ্যালোভেরা সমৃদ্ধ ক্রিম।
প্রতিদিন গোসলের আগে লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। এ ছাড়া আলুর রসও এ ক্ষেত্রে দারুণ কার্যকরী।
নাকের দুপাশে চশমার দাগের ওপর লাগাতে পারেন শসার রস বা শসার পেস্ট। এই মিশ্রণও ১০ মিনিট রেখে ধুয়ে নিন। শসার মধ্যে থাকা ভিটামিন ‘কে’ ত্বকে চশমার দাগ হালকা করে তোলে অনেকটাই।
এ ছাড়া চশমার কারণে মুখের ত্বকে দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন কমলা লেবুর খোসার রস, টমেটোর রস, বাদাম তেল কিংবা আপেল সিডার ভিনেগার। নিয়মিত এর যেকোনো একটির ব্যবহারে আপনার ত্বকে পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন।
এন-কে


আপনার মতামত লিখুন