সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৪:১৯ বিকাল
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষ্যে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামীকাল বৃহস্পতিবার বাংলা নববর্ষের প্রথম দিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

তাঁর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে।

এন-কে

Feb2
Feb2