চট্টগ্রামে করোনায় মৃত্যু শূন্য দিনে শনাক্ত নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ২:১৩ দুপুর
চট্টগ্রামে করোনায় মৃত্যু শূন্য দিনে শনাক্ত নেই

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৭৭ জনের করোনা নমুনা পরীক্ষায় কোনো জীবাণু পাওয়া যায়নি। একই দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও নেই।

আজ ১৭ এপ্রিল, রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। এর আগে ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৩৬ জন। আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯৮ জন এবং ৩৪ হাজার ৫৩৮ জন বিভিন্ন উপজেলার।

এন-কে

Feb2
Feb2