সিরাজগঞ্জে ৫৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৬:০০ সন্ধ্যা
সিরাজগঞ্জে ৫৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ৫৬৫ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে আজ শুক্রবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আব্দুর রশিদ সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামের সান ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। এ সময় ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এন-কে

Feb2
Feb2