খুঁজুন
, ,

টুইটারের জন্য মাস্কের ৪৬.৫ বিলিয়নের উৎস কী?

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 27 April, 2022, 8:22 pm
টুইটারের জন্য মাস্কের ৪৬.৫ বিলিয়নের উৎস কী?

একজন ব্যক্তির কাছ থেকে এতো বড় অঙ্কের ক্রয় প্রস্তাব আগে কখনও আসেনি। টুইটার নিয়ে নিজের পথেই এগুচ্ছেন ইলন মাস্ক।

বৃহস্পতিবার প্রকাশ করা প্রস্তাবে উল্লিখিত প্রায় চার হাজার ছয়শ ৫০ কোটি ডলারের দুই তৃতীয়াংশই তার নিজস্ব সম্পদ থেকে আসবে বলে উল্লেখ রয়েছে। বাকিটা টুইটারের সম্পদের বিপরীতে ব্যাংক ঋণ থেকে আসার কথা প্রতিবেদনে বলেছে রয়টার্স।

প্রচলিত অধিগ্রহন ফর্মুলার সঙ্গে একেবারেই মিল নেই মাস্কের এই রূপরেখার, বরং উল্টো। অধিকাংশ ক্ষেত্রেই এমন বিনিয়োগের বেশিরভাগ অর্থ আসে কোম্পানির সম্পদের বিপরীতে ব্যাংকের ঋণ থেকে।

‎মাস্কের প্রস্তাবে যে ব্যাংকগুলো সমর্থন দিচ্ছে, তারা টুইটারের বিপরীতে এর চেয়ে বেশি ঋণ দিতে রাজী হয়নি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্ররা রয়টার্সকে বলছেন, ব্যাংকের যুক্তি হচ্ছে- স্যান ফ্রান্সিসকো-ভিত্তিক এই সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি এমন কোনো বড় আয়প্রবাহ তৈরি করতে পারেনি যার ফলে এর চেয়ে বেশি ঋণ দেওয়া যায়। এর চেয়ে বড় ঋণ দিতে গেলে আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর তোপের মুখে পড়ার ভয়ও কাজ করেছে বলে জানিয়েছেন সূত্র।

এর প্রভাব গিয়ে পরবে মাস্কের আয়েও। কারণ, প্রতিষ্ঠানের সম্পদের বিপরীতে ব্যাংকের ঋণ সুরক্ষা লাভের পরিমাণ যথেষ্টই বাড়িয়ে তোলে।

এরইমধ্যে টেসলায় শেয়ারের বিপরীতে প্রায় এক হাজার দুইশ ২৫ কোটি ডলারের ঝুঁকিপূর্ণ ঋণ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন মাস্ক, যে অর্থ গিয়ে হবে তিন হাজার তিনশ ৫০ কোটি ডলারের ইক্যুইটির অংশে। এসইসিতে জমা দেওয়া নথি বলছে, টেসলার শেয়ার মূল্য শতকরা ৪০ ভাগ কমে গেলে ওই ঋণের অর্থ মাস্ককেই শোধ করতে হবে।

অবশ্য গেল সপ্তাহেই মাস্ক বলেছেন, এই বিনিয়োগের আর্থিক খুঁটিনাটি নিয়ে তিনি একেবারেই আগ্রহী নন। তার বিবেচনায়, এই অধিগ্রহন তিনি এগিয়ে নিতে চান, কারণ, ‘এই সভ্যতার ভবিষ্যত বিবেচনায় এটি অসম্ভব গুরুত্বপূর্ণ।’

“মাস্ক যেমনটা বলেছেন, তার সঙ্গে এটা মেলে” – বলছেন কলাম্বিয়া ল’ স্কুলের অধ্যাপক এরিক টালি। তিনি বলছেন, প্রস্তাবিত এই বিনিয়োগ কাঠামো মাস্কের সঙ্গে বেশিরভাগ বিনিয়োগকারীর জন্য ইক্যুইটি পর্টনার হিসেবে যোগ দেওয়া কঠিন করে তুলবে। কারণ হিসেবে তিনি বলছেন, অধিকাংশ বিনিয়োগকারীই মূলত লাভ বাড়ানোর জন্য নির্ভর করেন সমস্যাগ্রস্থ কোম্পানির ওপর।

এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে মাস্ক কোনো সাড়া দেননি।

ফোর্বসের হিসাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ‎মাস্কের সম্পদ ২৭ হাজার কোটি ডলার। তবে এর বেশিরভাই রয়েছে টেসলার শেয়ার আকারে। আর, টুইটারের প্রস্তাবিত বিনিয়োগে এগিয়ে গেলে তার নাগালে থাকা তরল অর্থ প্রায় শুকিয়ে যাবে।‎

‎তিনি এরইমধ্যে টেসলায় শেয়ারের বিপরীতে চার হাজার চারশ কোটি ডলার ঋণ নিয়েছেন। এখন টুইটার প্রকল্প নিয়ে এগিয়ে গেলে এই ঋণের আকার গিয়ে দাঁড়াবে ১৫ হাজার কোটি ডলারে। আর সেটি ঘটলে এর পর তার জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে উঠবে। কারণ, টেসলা নির্বাহীরা তাদের শেয়ারের বিপরীতে শতকরা ২৫ ভাগের বেশি ঋণ নিতে পারেন না।‎

Feb2
Feb2

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 9:27 pm
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 8:18 pm
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 7:38 pm
কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়; এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

তিনি আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম আয়োজিত কাপ্তাই লেকের পানি নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কাপ্তাই লেককে ঘিরে যদি কোনো মহল দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা করে থাকে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় সম্পদ নিয়ে কোনো গোপন সিদ্ধান্ত, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। পানির লেভেল অতিক্রম করার আগেই পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম ওয়াসা সহ, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার ঘটনাটি বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট—কাপ্তাই লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং লেককে ঘিরে যেকোনো অনিয়ম বা ষড়যন্ত্রের বিষয়ে স্বচ্ছ তদন্ত করতে হবে।

আমরা চাই কাপ্তাই লেক হোক দেশের সম্পদ ও সম্ভাবনার উৎস। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের স্বার্থে জাতীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বীর চট্টলার আপামর জনসাধারণ প্রস্তুত।

গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, মঞ্জুর রহমান চৌধুরী।

জহিরুল ইসলাম ও সাজ্জাদ খানের পরিচালনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন➤প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র, মিয়া মোহাম্মদ আরিফ, এমরান এমি, আরিফ হাসান, এড. ইকবাল হোসেন, কিরণ শর্মা, ইসমাইল ইমন, আবু বক্কর রাজু, কামাল পারভেজ, মেজবাহ উদ্দিন মিন্টু, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আরিফ হাছান চৌধুরী, ইঞ্জিনিয়ার মিনহাজুল হক ভূঁইয়া,কামরুল হাসান, এস এ গনি, মোরশেদ রনী, নুর হোসেন, নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মহসিন,সাইদুল হক সিকদার, আব্দুল জলিল, মহসিন, সাফওয়ান, মাঈনউদ্দিন খান রাজিব, জাভেদ ওমর, কামরুল হাসান আকাশ, মো: শাহ আলম, নিলয়, সিফাত, ইমরান, রুবেল, রায়হান, রনি, ইয়াসিন, মহিন, সাহেদ, শুভ, শান্ত, সাইদুল, জাবেদ, ইফতি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।