খুঁজুন
, ,

টুইটার কেনায় সাহায্য পেতে ব্যাংকগুলোকে যা বলেছেন মাস্ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 29 April, 2022, 5:59 pm
টুইটার কেনায় সাহায্য পেতে ব্যাংকগুলোকে যা বলেছেন মাস্ক

সম্প্রতি প্রায় ৪৪ বিলিয়ন (চার হাজার ৪০০ কোটি) মার্কিন ডলারে মাইক্রোব্লগিং ও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনেছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকতা এলন মাস্ক। এবার টুইটার থেকে অর্থ উপার্জন করতে চান তিনি। টুইটার কেনায় সাহায্য করতে রাজি হওয়া ব্যাংকগুলোকে তেমন বার্তাই দিয়েছিলেন এ ধনকুবের ব্যবসায়ী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আজ শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাস্ক ব্যাংকগুলোকে জানিয়েছেন—তিনি টুইটারের শীর্ষ কর্মকর্তা ও বোর্ড সদস্যদের বেতন কর্তন করে প্রতিষ্ঠানের খরচ কমাবেন এবং টুইট থেকে আয়ের নতুন উপায় বের করবেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিন সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মাস্ক গত ১৪ এপ্রিল টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর ব্যাংকগুলোকে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এসব প্রতিশ্রুতি দেখেই ২১ এপ্রিল টুইটারের কার্যনির্বাহী বোর্ডের মাস্কের প্রস্তাবে সম্মতি জানায়। তাই, বোঝাই যাচ্ছে—এসব প্রতিশ্রুতি বোর্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এগুলোর ওপরই ভিত্তি করেই বোর্ড মাস্কের ‘সেরা ও চূড়ান্ত’ প্রস্তাবে রাজি হয়েছিল।

ব্যাংকগুলোর অর্থসহায়তা পেতে মাস্ককে বোঝাতে হয়েছে যে, ঋণ পরিশোধের মতো টুইটারের যথেষ্ট আয়ের প্রবাহ রয়েছে। এবং শেষ পর্যন্ত টুইটার কেনার জন্য তিনি ১৩ বিলিয়ন (এক হাজার ৩০০ কোটি) মার্কিন ডলার ঋণ নিশ্চিত করতে পেরেছেন। সেইসঙ্গে নিজের প্রতিষ্ঠান টেসলার শেয়ারের বিপরীতে আরও সাড়ে ১২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন মাস্ক। বাদবাকি অর্থ মাস্ক নিজস্ব তহবিল থেকে দিতে রাজি হয়েছেন।

একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ব্যাংকের কাছে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি না দিয়ে, টুইটারকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চান, সেটিই তুলে ধরেছেন মাস্ক। এ ছাড়া টুইটারের মালিকানা পাওয়ার পর মাস্ক কোন খাতে খরচ কমাবেন, তা এখনও স্পষ্ট নয়। এমনকি, ব্যাংকের কাছে দেওয়া মাস্কের পরিকল্পনায় বিস্তারিত বর্ণনাও তেমন একটা আছে।

মাস্ক এরই মধ্যে টুইটারের পরিচালনা পর্ষদের সদস্যদের বেতন কর্তনের বিষয়ে টুইট করেছেন। মাস্কের দাবি—এতে ৩০ লাখ মার্কিন ডলার খরচ বাঁচবে।

ব্যাংকগুলোকে মাস্ক বলেছেন—টুইটারের মুনাফা ফেসবুক ও পিন্টারেস্টের তুলনায় অনেক কম। মাস্কের যুক্তি—টুইটারের খরচ কমিয়ে একে আরও ভালোভাবে চালানো সম্ভব।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা হয়েছে—এলন মাস্ক ব্যাংকের কাছে টুইটার কর্মী ছাঁটাইয়ের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন।

এক সূত্রের বরাতে ব্লুমবার্গ বলছে—চলতি বছরের শেষ নাগাদ টুইটারের মালিকানা বুঝে পাওয়ার আগপর্যন্ত কর্মী ছাঁটাই নিয়ে মাস্ক কোনো সিদ্ধান্ত নেবেন না।

এ ছাড়া বলা হচ্ছে—টুইটারের আর্থিক অবস্থা ও কর্মীসংখ্যা-সংক্রান্ত গোপন তথ্য না জেনেই প্রতিষ্ঠানটি কেনার সিদ্ধান্ত নেন এলন মাস্ক।

একাধিক সূত্রের দাবি—এলন মাস্ক ব্যাংককে জানান, তিনি টুইটারের রাজস্ব বাড়াতে কিছু ফিচার যোগ করার পরিকল্পনা করছেন। এসব ফিচারের মধ্যে রয়েছে—গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত কিংবা ভাইরাল হওয়া টুইট থেকে অর্থ উপার্জন ইত্যাদি।

এ ছাড়া কোনো ভেরিফায়েড অ্যাকাউন্টের টুইটের উদ্ধৃতি দিতে বা এমবেড করতে গেলে টুইটারকে ফি দেওয়ার বাধ্যবাধকতার বিষয়টিও পরিকল্পনায় রেখেছেন বলে ব্যাংককে মাস্ক জানিয়েছেন।

ফোর্বস-এর তথ্য অনুযায়ী, এলন মাস্কের সম্পদের পরিমাণ ২৪৬ বিলিয়ন ডলার। ফোর্বস বলছে, মাস্ক ইঙ্গিত দিয়েছেন—তাঁকে অর্থায়নে সহায়তা করা ব্যাংকগুলোর সিন্ডিকেটেড ঋণের বিষয়টি বিনিয়োগকারীদের কাছে বিপণনের ক্ষেত্রে তিনি সহায়তা করবেন। এবং সে সময় তিনি টুইটারের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনার আরও বিস্তৃত তথ্য জানাবেন।

এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, টুইটারের জন্য নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঠিক করে রেখেছেন মাস্ক। তবে, তাঁর নাম প্রকাশে রাজি হয়নি সূত্রটি।

একাধিক সূত্র জানিয়েছে, টেসলার সিইও মাস্ক ব্যাংকগুলোকে আরও বলেছেন—তিনি টুইটারের জন্য আরও শিথিল নীতিমালা তৈরিতে আগ্রহী। এবং এসব নীতিমালা যথাসম্ভব বিনামূল্যে আন্তর্জাতিক ও স্থানীয় আইনের মধ্যে থেকেই তৈরি করা হবে। এসব কথা অবশ্য মাস্ক আগেও একাধিকবার বলেছেন।

টুইটারের জন্য মাস্কের সংগ্রহ করা ১৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রতিষ্ঠানটির ২০২২ সালের প্রাক্কলিত আয়ের সাত গুণ। বিভিন্ন সূত্র জানিয়েছে, এত বিপুল ঋণকে বেশ কয়েকটি ব্যাংক অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। যে কারণে এসব ব্যাংক সরাসরি ঋণ না দিয়ে টেসলার শেয়ারের বিপরীতে ঋণ দিতে চেয়েছে।

আরেকটি কারণেও কয়েকটি ব্যাংক সরাসরি ঋণ দিতে রাজি হয়নি বলে জানিয়েছে একাধিক সূত্র। এসব ব্যাংকের আশঙ্কা—মাস্কের খেয়ালি আচরণের জেরে টুইটার থেকে অনেক প্রতিভাবান কর্মী চলে যেতে পারেন। এর ফলে প্রতিষ্ঠানটির ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

টুইটারের এক মুখপাত্রের সঙ্গে উল্লিখিত বিষয় নিয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স।

এন-কে

Feb2
Feb2

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 9:27 pm
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 8:18 pm
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 7:38 pm
কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়; এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

তিনি আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম আয়োজিত কাপ্তাই লেকের পানি নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কাপ্তাই লেককে ঘিরে যদি কোনো মহল দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা করে থাকে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় সম্পদ নিয়ে কোনো গোপন সিদ্ধান্ত, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। পানির লেভেল অতিক্রম করার আগেই পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম ওয়াসা সহ, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার ঘটনাটি বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট—কাপ্তাই লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং লেককে ঘিরে যেকোনো অনিয়ম বা ষড়যন্ত্রের বিষয়ে স্বচ্ছ তদন্ত করতে হবে।

আমরা চাই কাপ্তাই লেক হোক দেশের সম্পদ ও সম্ভাবনার উৎস। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের স্বার্থে জাতীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বীর চট্টলার আপামর জনসাধারণ প্রস্তুত।

গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, মঞ্জুর রহমান চৌধুরী।

জহিরুল ইসলাম ও সাজ্জাদ খানের পরিচালনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন➤প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র, মিয়া মোহাম্মদ আরিফ, এমরান এমি, আরিফ হাসান, এড. ইকবাল হোসেন, কিরণ শর্মা, ইসমাইল ইমন, আবু বক্কর রাজু, কামাল পারভেজ, মেজবাহ উদ্দিন মিন্টু, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আরিফ হাছান চৌধুরী, ইঞ্জিনিয়ার মিনহাজুল হক ভূঁইয়া,কামরুল হাসান, এস এ গনি, মোরশেদ রনী, নুর হোসেন, নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মহসিন,সাইদুল হক সিকদার, আব্দুল জলিল, মহসিন, সাফওয়ান, মাঈনউদ্দিন খান রাজিব, জাভেদ ওমর, কামরুল হাসান আকাশ, মো: শাহ আলম, নিলয়, সিফাত, ইমরান, রুবেল, রায়হান, রনি, ইয়াসিন, মহিন, সাহেদ, শুভ, শান্ত, সাইদুল, জাবেদ, ইফতি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।