খুঁজুন
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

য়্যুভেন্তাস ছেড়ে যেখানে যাচ্ছেন দিবালা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ মে, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ
য়্যুভেন্তাস ছেড়ে যেখানে যাচ্ছেন দিবালা

মৌসুম শুরু থেকেই গুঞ্জন উঠেছিল য়্যুভেন্তাস ছাড়তে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। সেই গুঞ্জন সত্য হয়েছে কিছুদিন আগেই। তার বর্তমান ক্লাবই জানিয়ে দিয়েছে, এই মৌসুম পর দিবালাকে ছেড়ে দিচ্ছে তারা। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কোথায় যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।

এই প্রশ্নেরও উত্তর পাওয়া গেছে। আনুষ্ঠানিক কিছু নয়, তবে ইতালিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইন্টার মিলান হতে যাচ্ছে দিবালার নতুন ঠিকানা। এর মানে, ইতালি ছেড়ে কোথাও যাচ্ছেন না ২৮ বছর বয়সী এই ফুটবলার। য়্যুভেন্তার ছাড়ার কথা শুনেই তার পেছনে লেগেছিল চেলসি, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো আরও অনেক দল। তবে হয়তো তাদের এই ইচ্ছে ভেস্তে যাচ্ছে।

য়্যুভেন্তাসের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে পাওলো দিবালার, খবরটা ফাঁস হয়ে গিয়েছিল আগেই। য়্যুভেন্তাসের সঙ্গে দিবালার নতুন চুক্তির ব্যাপারে অনেকদিন আগে থেকেই আলোচনা হচ্ছিল। কিন্তু দুপক্ষ শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি সম্মতিতে। ফলে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়ছেন তিনি।

জুনেই ইতালির ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টাইন এই তারকার। তাকে নতুন চুক্তি দিয়ে দলে ভেড়াতে গত বছর বছরপ্রতি ১১০ কোটি টাকার একটা প্রস্তাব দিয়েছিল য়্যুভেন্তাস। তাতে দুপক্ষ রাজিও হয়েছিল। তবে এরপরই তার জীবনের মোড় ঘুরে যায়। ফলে চলতি বছরের মার্চে তাকে দেওয়া সেই প্রস্তাব থেকে কম অর্থের প্রস্তাব দেয় য়্যুভে। নিত্যনতুন চোটের কারণেই ঘটে বিষয়টি।

সেখানেই দিবালার অসন্তুষ্টির শুরু। নতুন চুক্তি অনুযায়ী বছরপ্রতি ৭০ কোটি টাকার একটা প্রস্তাব দেওয়া হয় তাকে। সেটা আর মেনে নেননি তিনি। গত ২১ মার্চ ক্লাবের সঙ্গে তার এজেন্টের প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমের্কাতো বলছে, ইন্টার মিলানের সঙ্গে চুক্তি অনেকটা পাকা কথা হয়ে গেছে তার। সেখানে প্রতি বছর ৬০ কোটি টাকা আয় করবেন তিনি। দলটির সঙ্গে তার চুক্তিটা হবে ৪ বছরের। যার ফলে তার বেতনের পরিমাণটা দাঁড়াবে ২৪০ কোটি টাকা।

২০১২ সালে আর্জেন্টিনার ক্লাব ইনস্তিতুতো থেকে পালারমোর হয়ে খেলতে ইউরোপে আসেন দিবালা। ক্লাবটিতে তিন বছর কাটিয়ে ২০১৫ সালে যোগ দেন য়্যুভেন্তাসে।

এন-কে

Feb2

বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল মরক্কো। তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ইসমায়েল সাইবারি। যা এই টুর্নামেন্টের দ্রুততম গোল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম গোল করেছিল চেক প্রজাতন্ত্রের সাদিলেক। ম্যাচের ৬ মিনিটে গোল করেছিলেন তিনি। অন্যদিকে, সাইবারি এটি টুর্নামেন্টের দ্বিতীয় গোল। ব্রাজিলের বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।

শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেলো মরক্কো।

টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ইনজুরিতে আক্রান্ত তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশটি নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। আজ (শনিবার) অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে মার্কিনীরা পা রেখেছে রাউন্ড অব থার্টি টু–তে।।

এর আগে ১৯৯৪ সালে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেবার তারা গ্রুপপর্বে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠে। তবে ওই আসরে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। এবারই প্রথম আসরের প্রথম দুই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র নকআউট পর্ব নিশ্চিত করল।

ম্যাচের মাত্র ১১ মিনিটেই অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে দারুণ এক দৌড়ে আক্রমণে ওঠেন ফোলারিন বালোগুন। গত ম্যাচে জোড়া গোল করা এই স্ট্রাইকার সতীর্থ রিকার্ডো পেপি’র উদ্দেশে বল বাড়ালে, তার আগেই সামনে থাকা সকারুজ ডিফেন্ডারে গায়ে লেগে তাদের জালৈ জড়ায়।

এরপর ৪৩ মিনিটে ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যানের যুক্তরাষ্ট্রের স্কোরলাইন ২-০ করেছেন। সেট-পিস থেকে আসা আক্রমণে সার্জিনো ডেস্টের ডিফ্লেক্টেড শট হেড করে জালে পাঠান ফ্রিম্যান। ভিডিও রিভিউয়ের পর গোলটি নিশ্চিত করা হয়। যা বিশ্বকাপে তার প্রথম গোল।

এর আগে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই সবার আগে নকআউট পর্বে উঠেছে। এবার সেই দলে আরেক আয়োজক যুক্তরাষ্ট্রও যোগ দিলো।

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে আমাকে ফোন করেছিলেন। তিনি দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন মহলে সমালোচনার কারণে বিষয়টি সরকারে ভাবমূর্তির ক্ষতি করেছে বলেও মনে করা হচ্ছে। এ কারণেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র আরও জানায়, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

নতুন নাম চূড়ান্ত করার আগে আরেকটি গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মতামত দিতে বলা হবে। এরপর প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নাম চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত এলো।

নামগুলো তার পারিবারিক উপাধি ও দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়।

তবে অভিযোগ নাকচ করে সংসদে শাহে আলম বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।’