চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে ৪০ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১০ মে) সকাল ৯টার দিকে নগরীর মনসুরাবাদ ঈদগাঁ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম আবু বক্কর সিদ্দিক। তাৎক্ষনিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে মনসুরাবাদ ঈদগাঁ এলাকায় একটি ট্রাক আবু বকরের মোটরসাইকেলে চাপা দেন। এতে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে থেতলে গুরুতর আহত হনস্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রাখা আছে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।


আপনার মতামত লিখুন