বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৮ জন নিহত
বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৮ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজারের মহাসড়কে এ ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।
জানা গেছে, রাজিব পরিবহন, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। আহত হন আরও অনেকে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
২৪ ঘন্টা/রাজীব


আপনার মতামত লিখুন